রাকসুর প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন নিলেন সজিবুর, প্রথম নারী প্রার্থী হিসেবে নিশা

২৪ আগস্ট ২০২৫, ০৬:০০ PM , আপডেট: ২৪ আগস্ট ২০২৫, ০৬:০০ PM
মনোনয়নপত্র নিচ্ছেন সজিবুর রহমান ও মোছা. নিশা আক্তার

মনোনয়নপত্র নিচ্ছেন সজিবুর রহমান ও মোছা. নিশা আক্তার © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে (রাকসু) প্রথম প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র নিয়েছেন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সজিবুর রহমান। এদিকে রাকসুর প্রথম নারী প্রার্থী হিসেবে মনোনয়নপত্র নিয়েছেন বাংলা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের মোছা. নিশা আক্তার। তিনি স্বতন্ত্র প্যানেল থেকে ‘নারী বিষয়ক সম্পাদক’ পদে মনোনয়ন নিয়েছেন।

আজ রোববার (২৪ আগস্ট) বেলা সাড়ে ১২টায় রাকসু কার্যালয় থেকে রাকসুর প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমানের কাছ থেকে তারা মনোনয়নপত্র গ্রহণ করেন।

সকাল ১০টা থেকে শুরু হওয়া এ মনোনয়ন বিতরণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। কেন্দ্রীয় সংসদের মনোনয়নপত্র দেওয়া হচ্ছে রাকসু কার্যালয়ে এবং হল সংসদের মনোনয়নপত্র নিজ নিজ হল থেকে নিতে পারবেন প্রার্থীরা। 

মনোনয়ন নেওয়ার পর সজিবুর রহমান বলেন, ‘এটা একটা ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে। এটা সাধারণ শিক্ষার্থীদের একটা দলিল হিসেবে থাকবে। যেকোনো যৌক্তিক বিষয়ে আমি একা হলেও দাঁড়ানোর চেষ্টা করেছি। ভয়েজ রেইজ করার চেষ্টা করছি। সাধারণ শিক্ষার্থীদের শক্তি নিয়ে, সাহস নিয়ে লেজুড়বৃত্তিক, দল, গোষ্ঠীর বাইরে যেয়ে মনোনয়ন নিয়েছি। আমি শিক্ষার্থীদের জন্য কাজ করতে চাই।’

আরও পড়ুন: ২ দফা দাবিতে ভিসি ভবনে তালা, ‘নো ওয়ার্ক’ কর্মসূচি ঘোষণা জবি শিক্ষার্থীদের

তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে  অনেকটা আশাবাদী। এটা আমাদের শিক্ষার্থীদের একটা আবেগে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় যাতে সুন্দর, নিরাপদ হয় সে উদ্দেশ্য নিয়ে কাজ করব। শিক্ষার্থীরা কেমন ক্যাম্পাস চাই, আমি তাদের কাছে গিয়ে গিয়ে তারা যেভাবে চাই সেভাবে গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছি।’

মনোনয়ন নেওয়ার পর নিশা আক্তা বলেন, ‘নারী শিক্ষার্থীদের রাকসু নির্বাচনে আগ্রহী করার উদ্দেশ্যে আমি প্রথম নারী শিক্ষার্থীদের মধ্যে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছি। আমার প্রত্যাশা হলো নিরাপদ ক্যাম্পাস গড়ে তোলা, নারীর নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষার্থীদের পূর্ণ আবাসিকতার সুযোগ সৃষ্টি করা, হলের ডাইনিংয়ের খাবারের মান উন্নয়ন করা এবং সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য আকাঙ্ক্ষা প্রশাসনের কাছে তুলে ধরা।’

তিনি আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হলে আমি বিশ্বাস করি, সাধারণ শিক্ষার্থীরা আমাকে নারী প্রার্থী হিসেবে ভোট দিয়ে নির্বাচিত করবেন।’

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9