রবিবার থেকে রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু

২৩ আগস্ট ২০২৫, ০৮:০৬ PM , আপডেট: ২৫ আগস্ট ২০২৫, ০৫:৩৮ PM
রাকসু ভবন

রাকসু ভবন © সংগৃহীত

নির্ধারিত সময়ে মনোনয়নপত্র বিতরণ শুরু না করা, টানা দুবার তফসিল পুনর্বিন্যাস করার পর, সবশেষ খবর—রাকসুর প্রধান নির্বাচন কমিশনারকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকে ক্যাম্পাসে নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজন নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এরই মধ্যে পদত্যাগও করেছেন সিইসি অধ্যাপক ড. আমজাদ হোসেন।

তবে রাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. সেতাউর রহমান এক প্রশ্নের জবাবে গণমাধ্যমকে বলেন, ‘পুনর্বিন্যস্ত তফসিল অনুযায়ী, আগামীকাল (২৪ আগস্ট) থেকেই মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। আমরা ইতোমধ্যেই প্রভোস্টগণদের অবহিত করেছি। এ ছাড়া প্রতিটি আবাসিক হলগুলোতে ২ জন করে সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে।’

প্রধান নির্বাচন কমিশনার পিএসসি সদস্য হওয়ার পর রাকসু কার্যক্রম কীভাবে চলছে—সে বিষয়ে জানতে চাওয়া হলে প্রধান রিটার্নিং কর্মকর্তা ড. রহমান বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার পদত্যাগ করলেও, নির্বাচনী কার্যক্রম আমরা চালিয়ে নিচ্ছি। মনোনয়নপত্র বিতরণের সমস্ত কার্যক্রমও আমরা শেষ করে ফেলেছি।’

আরও পড়ুন: ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা মে-জুনে, হবে পূর্ণাঙ্গ সিলেবাসে

বিষয়টি নিয়ে রাবি উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাঈন উদ্দীন জানান, রাকসু নির্বাচনের কোনো কার্যক্রমই থেমে থাকবে না। মনোনয়নপত্র বিতরণ নির্ধারিত সময়েই শুরু হবে, এ নিয়ে কমিশনের সিনিয়র কয়েকজন কাজ করছেন।

এদিকে রাকসু অফিস সূত্রে জানা গেছে, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচন ২০২৫-এর জন্য ৫০০ ও হল ছাত্র সংসদের জন্য ৪০০ (চারশত) টাকা অগ্রণী ব্যাংক রাবি শাখার হিসাব নম্বর ০২০০০২৪২৮২১৭৭-এ প্রদান করে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

উল্লেখ্য, রাকসু ও সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র, প্রধান রিটার্নিং অফিসারের কার্যালয় (কোষাধ্যক্ষ কার্যালয়, রাকসু)-এ এবং হল ছাত্র সংসদ নির্বাচনের জন্য সংশ্লিষ্ট হলের রিটার্নিং অফিসার/প্রাধ্যক্ষের কার্যালয়ে ব্যাংক স্লিপ জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

এত এত মেধাবী থাকার পরও আমাদের ইউনিভার্সিটিগুলোর র‍্যাংকিংয়ে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
যশোরে এক দিনে ডেঙ্গুতে নতুন ৪৩ রোগী ভর্তি, একজনের মৃত্যু
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
রাস্তা নেই, পানিবন্দি চর আষাড়িয়াদহের আশ্রয়ণ প্রকল্পের ২০ পর…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ ভেটেরিনারি স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
৩৬ ঘণ্টায় হুতিরা কীভাবে মোচা বন্দর ও পেরিম দ্বীপ দখল করল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9