রাকসু নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ  শুরু কাল, ফি ৫০০ টাকা

১৯ আগস্ট ২০২৫, ০৯:৩২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ০৯:৩৯ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হচ্ছে আগামীকাল বুধবার। কেন্দ্রীয় সংসদ নির্বাচনে মনোনয়ন বাবদ ৫০০ টাকা এবং হল সংসদ বাবদ ৪০০ টাকা ধার্য করা হয়েছে। 

মঙ্গলবার (১৯ আগস্ট) রাতে রাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

আমজাদ হোসেন বলেন, আগামীকাল সকাল থেকে কেন্দ্রীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র রাকসু কোষাধ্যক্ষ কার্যালয় থেকে সংগ্রহ করতে হবে। এ ছাড়া হল সংসদের জন্য হল প্রশাসনের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে হবে। 

আগামীকাল ক্যাম্পাস বন্ধ থাকলেও বিতরণ করা হবে মনোনয়নপত্র। এ বিষয়ে আমজাদ হোসেন বলেন, ‘সময় সংকটের জন্য আমরা কালকে থেকেই দেবো। ঘোষণা অনুযায়ী ১৭ তারিখ থেকে মনোনয়নপত্র দেওয়ার কথা থাকলেও তা পরিবর্তন করতে হয়েছে। আগামী ২০, ২১ ও ২২ তারিখ মনোনয়নপত্র বিতরণ করা হবে।’

আরও পড়ুন: ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

নির্বাচন কমিশনারের ঘোষণা অনুযায়ী ১৭-১৯ আগস্ট মনোয়নপত্র বিতরণ, ২১ ও ২৪-২৫ আগস্ট মনোনয়নপত্র দাখিল, ২৭-২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই, ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ, ১৫ সেপ্টেম্বর ভোটগ্রহণ (প্রত্যেক আবাসিক হলে ভোট গ্রহণ) শেষে ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হবে বলে জানানো হয়। 

২০ বছর পর প্রথম আইনসভা নির্বাচন করতে যাচ্ছে ফিলিস্তিন
  • ১০ জুলাই ২০২৬
ঐতিহাসিক মহাখালী ব্লকেড স্মরণে তিতুমীর কলেজে ‘লহু রাঙা জুলা…
  • ১০ জুলাই ২০২৬
ইরানে হামলার দাবি, দায় অস্বীকার যুক্তরাষ্ট্রের
  • ১০ জুলাই ২০২৬
ইরান সংকটে তেল আয়ে লাভ, বছরের প্রথম বাজেট উদ্বৃত্ত রাশিয়ার
  • ১০ জুলাই ২০২৬
তর্কাতর্কির জেরে ল্যাপটপের আঘাতে মেডিক্যাল ছাত্রীর মৃত্যু, …
  • ১০ জুলাই ২০২৬
শহীদ মামুন হলে লিফট বিকল, আটকা পড়েন ৯ শিক্ষার্থী
  • ১০ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence