রাকসু সচেতনতায় স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের লিফলেট বিতরণ

১৩ আগস্ট ২০২৫, ১০:২০ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
লিফলেট বিতরণ

লিফলেট বিতরণ © টিডিসি ফটো

দীর্ঘ ৩৫ বছর ধরে অকার্যকর থাকা রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করতে লিফলেট বিতরণ ক্যাম্পেইন শুরু করেছে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন। ‘রাকসু কী, কেন, কীভাবে’ এ তথ্য শিক্ষার্থীদের জানাতে বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের পশ্চিমপাড়া মেয়েদের হলের সামনে বুথ বসিয়ে প্রায় দেড় হাজার শিক্ষার্থীর হাতে লিফলেট তুলে দেয় সংগঠনটি। আগামীকালও একই স্থানে এবং পরের সপ্তাহে পুরো ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানান তারা।

এ বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন-এর সভাপতি ফাহির আমিন বলেন, ‘ছাত্র সংসদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অধিকার ও সুবিধা নিশ্চিতের প্ল্যাটফরম। আসন্ন নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসাহিত করতে আমরা ক্যাম্পেইন চালাচ্ছি। আজ সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১ হাজার ৫০০ নারী শিক্ষার্থীর মাঝে লিফলেট বিতরণ করেছি। আজ ও আগামীকাল মেয়েদের হল এলাকায় ক্যাম্পেইন চলবে, এরপর পুরো ক্যাম্পাসে সচেতনতা কার্যক্রম পরিচালিত হবে। উদ্দেশ্য শিক্ষার্থীদের ন্যায্য অধিকার সম্পর্কে জানানো ও সচেতন করা।’

এদিকে লিফলেট পেয়ে শিক্ষার্থীদের মাঝেও এক ধরনের উৎসাহ দেখা গেছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সামিয়া ইসলাম বলেন, ‘রাকসু সম্পর্কে আগে খুব বেশি জানতাম না। এই লিফলেট পড়ে অনেক তথ্য জানতে পেরেছি। এখন বুঝতে পারছি, শিক্ষার্থীদের জন্য এটা কতটা গুরুত্বপূর্ণ।’

আরেক শিক্ষার্থী নাদিয়া জাহান বলেন, ‘রাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে বড় ভূমিকা রাখতে পারে। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম আরও বেশি হওয়া দরকার।’

সার্বিক বিষয়ে স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ফাহিম রেজা বলেন, ‘দীর্ঘ ৩৫ বছর ধরে রাকসু অকার্যকর। শিক্ষার্থীদের একটি বড় অংশ রাকসু সম্পর্কে অজ্ঞ বা পর্যাপ্ত তথ্য জানে না। এ পরিস্থিতিতে আমরা প্রাথমিক তথ্যবহুল লিফলেট বিতরণ করছি। আজ দুপুর পর্যন্ত প্রায় ১ হাজার ৫০০ লিফলেট বিতরণে শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ দেখা গেছে। আজ ও আগামীকাল পশ্চিমপাড়া এলাকায় এবং পরের সপ্তাহে ক্যাম্পাসজুড়ে এ কার্যক্রম চলবে।’

ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950