রাকসু নির্বাচনের ভোটার তালিকায় নেই বিদেশি শিক্ষার্থীরা

১০ আগস্ট ২০২৫, ০৪:৪৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৩ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ © সংগৃহীত

দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তবে সেই তালিকায় নেই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের নাম।

এদিকে ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও নির্বাচনে অংশগ্রহণের দাবিতে সরব হয়েছেন বিদেশি শিক্ষার্থীরা। তাদের দাবি, প্রতিনিধিত্ব পেলে তারা নিজেদের সমস্যাগুলো ছাত্র সংসদের মাধ্যমে তুলে ধরতে পারবেন। তবে নির্বাচন কমিশনের প্রধান জানান, রাকসুর অর্ডিন্যান্সে বিদেশি শিক্ষার্থীদের নিয়ে তেমন কোন আইন নেই। শীঘ্রই কমিশনের মিটিংয়ের মাধ্যমে তাদের ভোট দেওয়ার ব্যাপারটির সিদ্ধান্ত নেওয়া হবে।

রাকসুতে প্রতিনিধিত্ব চেয়ে নেপালি শিক্ষার্থী সুমিত শর্মা বলেন, রাকসু নির্বাচনে যদি আমাদের একজন প্রতিনিধি থাকে, তাহলে ডরমেটরির সুবিধা-অসুবিধাসহ নানা সমস্যা নিয়ে কথা বলার সুযোগ হবে। এতে আমাদের অনেক সাপোর্ট মিলবে।

আরেক নেপালি শিক্ষার্থী অর্চনা শাহ বলেন, আমরা রাকসু নির্বাচনে প্রতিনিধিত্ব চাই। এজন্য আমাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে।

এ বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর ড. আমজাদ হোসেন বলেন, বিদেশি শিক্ষার্থীদের নিয়ে রাকসুর অর্ডিন্যান্সে বিশেষ কোনো আইন নেই। তবে যেহেতু তারা নিয়মিত শিক্ষার্থী, তাদের বিষয়ে কমিশনের আসন্ন মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। খসড়া ভোটার তালিকায় সংযোজন-বিয়োজনের সুযোগ আছে। 

তিনি আরও বলেন, আগামী ৪-৫ দিনের মধ্যে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে। যদি তারা ভোটার হন, তবে অবশ্যই ভোট দিতে পারবেন।

বেনাপোল বন্দরে রাজস্ব আদায়ে বড় ধাক্কা, লক্ষ্যমাত্রা পূরণ নি…
  • ২২ জুলাই ২০২৬
গঠনতন্ত্র অনুযায়ী এমপি নজরুলকে কি বহিষ্কার করবে জামায়াত, তা…
  • ২২ জুলাই ২০২৬
হলের গণ্ডি পেরিয়ে রাজপথে: আড়ালে রয়ে গেছে রাবির নারী শিক্ষার…
  • ২২ জুলাই ২০২৬
জামায়াতের এই ব্যাগেজ কাটঅফ করা উচিত, এতেই তাদের ড্যামেজ কন্…
  • ২২ জুলাই ২০২৬
অভিবাসী থেকে বিশ্বচ্যাম্পিয়ন, লামিন-নিকোর সাফল্যের অনুপ্রের…
  • ২২ জুলাই ২০২৬
মাদ্রাসার কক্ষে ১১ বছরের ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ২২ জুলাই ২০২৬