রাকসু নির্বাচন: ইসলামী ছাত্র আন্দোলনের প্যানেল ঘোষণা

১২ আগস্ট ২০২৫, ০৭:১৭ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০৭:১৭ AM
রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম

রাকসু নির্বাচনে প্যানেল ঘোষণা করেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম © টিডিসি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ। মঙ্গলবার (১২ আগস্ট) রাকসু প্রাঙ্গণে ইসলামী ছাত্র আন্দোলন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা সংবাদ সম্মেলনে এ প্যানেল ঘোষণা করে।

সংবাদ সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি সম্পাদক মুহাম্মদ ফয়জুল ইসলাম সংগঠনের এই প্যানেল ঘোষণা করেন।

প্যানেলে ভিপি পদে মনোনীত হন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মাহবুব আলম, জিএস পদে সহসভাপতি শরিফুল ইসলাম এবং এজিএস পদে সাধারণ সম্পাদক পারভেজ আকন্দ মনোনীত হন। রাকসু প্যানেলের অন্য সদস্যরা হলেন জাহিদুল হাসান শরীফ, আহসানুল ইসলাম শাওন, মাহবুব আলম, কাজিউল ইসলাম ও হাবিবুর রহমান।

সম্মেলনে মুহাম্মদ ফয়জুল ইসলাম বলেন, ‘আমাদের প্রস্তুতির অংশ হিসেবে আমরা আমাদের এই প্যানেল ঘোষণা করলাম। তবে জুলাইয়ের চেতনাকে ধারণ করে শিক্ষার্থীদের বৃহত্তর স্বার্থে প্রযোজনে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিতেও আলোচনার সুযোগ আছে মনে করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুহাম্মদ মাহবুব আলম বলেন, ‘রাকসু নির্বাচন হলে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত প্রতিনিধি পাবে। ক্যাম্পাসে দীর্ঘ দিনের নেতৃত্বের সংকট কেটে যাবে। রাকসু নির্বাচনে পেশিশক্তির প্রভাবমুক্ত ও আধিপত্য বিস্তার রোধে এবং সচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ভোটকেন্দ্র হলের পরিবর্তে অ্যাকাডেমিক ভবনে স্থাপনের জোর দাবি জানাচ্ছি।’

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের বইয়ে যুক্ত হচ্ছে জুলাই ২৪-এর অভ্যুত্থান

তিনি আরও বলেন, ‘আমাদের প্যানেল থেকে নির্বাচিত হলে শতভাগ আবাসন-সুবিধা ও আবাসনের মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ, রেজিস্ট্রার অফিসকে ডিজিটালাইজ করা, নিরাপদ, বৈষম্যহীন ও সহনশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত, গবেষণাভিত্তিক স্কলারশিপ ও ল্যাব সুবিধা বৃদ্ধি, হলে ডাইনিং ও ক্যান্টিনের খাবারের মান উন্নয়ন, বিভাগ ও হল পর্যায়ে দুর্নীতি ও হয়রানি বন্ধে ছাত্র-অভিযোগ সেল গঠন, বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিকিৎসাসেবার মানোন্নয়ন, ইন্টার্নশিপ ও স্কিল ট্রেনিং নিশ্চিতকরণ, সব ছাত্র সংগঠনের রাজনৈতিক সহাবস্থান ও গঠনমূলক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা এবং সবাইকে সঙ্গে নিয়ে একটি গণমুখী ক্যাম্পাস গড়ে তুলতে প্রশাসনকে বাধ্য করার দীপ্ত প্রতিশ্রুতি দিচ্ছি।’

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9