ডাকসু নির্বাচনে মোট মনোনয়ন ফরম বিক্রি ৬৫৮টি

১৯ আগস্ট ২০২৫, ০৫:৪৩ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ০৯:৪৮ PM
সংবাদ সম্মেলনে  কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন

সংবাদ সম্মেলনে কথা বলছেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন © টিডিসি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) মনোনয়ন ফরম বিতরণের সময়সীমা শেষ হলো আজ মঙ্গলবার (১৯ আগস্ট)। এবার ২৮টি পদের বিপরীতে মোট মনোনয়ন ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি। বিকেল চারটায় এই ফরম বিতরণের শেষ সময় ছিল।

পরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অবস্থিত ডাকসু নির্বাচন কমিশন ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

তিনি বলেন, আজকে ৯৩টি ফরম নিয়েছেন শিক্ষার্থীরা। এতে সর্বমোট ফরম বিক্রি হয়েছে ৬৫৮টি। এর মধ্যে আজকে জমা পড়েছে ১০৬। হল সংসদের কতটি ফরম বিক্রি হয়েছে তা জানা যায়নি।

ব্রিফিংয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, ডাকসুতে বিশ্ববিদ্যালয়ের বৈধ শিক্ষার্থীরা মনোনয়ন সংগ্রহ করেছেন। এখানে কেউ কোনো দলীয় পরিচয়ে মনোনয়ন নেননি।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম উদ্দিন আরও বলেন, একজন প্রার্থী একাধিক পদে মনোনয়ন ফরম সংগ্রহ করতে পারে ও একাধিক পদেও জমা দিতে পারে। তবে মনোনয়ন ফরম প্রত্যাহারের দিন তাকে একটি পদে রেখে বাকিগুলো বাতিল করতে হবে।

 

গাজী নজরুল এমপি থাকছেন কিনা, যা বললেন শিশির মনির
  • ২২ জুলাই ২০২৬
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে অডিট বিষয়ে ত্রি-পক্ষীয় সভা
  • ২২ জুলাই ২০২৬
ইউরোপিয়ান ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সাবেক চেয়ারম্যানস…
  • ২২ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ
  • ২২ জুলাই ২০২৬
অবৈধ দোকানপাট উচ্ছেদ করতে গিয়ে অবরুদ্ধ ম্যাজিস্ট্রেট ও পুলি…
  • ২২ জুলাই ২০২৬
এমপি নজরুলের আসন শূন্য হওয়া নিয়ে যা বলছে ইসি
  • ২২ জুলাই ২০২৬