ডাকসু নির্বাচনের দিন সাংবাদিকরা পাবেন পর্যবেক্ষক কার্ড, আবেদন আহবান

১৯ আগস্ট ২০২৫, ০৩:৩৪ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১০:১০ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © লোগো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী গণমাধ্যমকর্মীদের পর্যবেক্ষক কার্ড প্রদান করবে বিশ্ববিদ্যালয়। এক্ষেত্রে প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ৬ জন, প্রিন্ট মিডিয়ার ৩ জন এবং অনলাইন মিডিয়ার ৩ জন সাংবাদিককে এ কার্ড প্রদান করা হবে। এ বিষয়ে আবেদন করার আহবান জানিয়েছে বিশ্ববিদ্যালয়। 

মঙ্গলবার (১৯ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের উপ-পরিচালক ফররুখ মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহবান জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহী নিবন্ধিত/লাইসেন্সধারী ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার প্রতিনিধিদের জন্য পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। রিটার্নিং কর্মকর্তাদের এক সভায় এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ইলেকট্রনিক মিডিয়ার সর্বোচ্চ ৬ (ছয়) জন, প্রতিটি প্রিন্ট মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন এবং প্রতিটি অনলাইন মিডিয়ার সর্বোচ্চ ৩ (তিন) জন সাংবাদিককে পর্যবেক্ষক কার্ড প্রদান করা হবে। কার্ডটি শুধুমাত্র ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের জন্য প্রযোজ্য থাকবে।

পর্যবেক্ষক কার্ড পেতে আবেদনের নিয়ম:

আগ্রহী গণমাধ্যম প্রতিনিধিদের আবেদনপত্রে আবেদনকারী প্রতিষ্ঠানের নিবন্ধন/লাইসেন্স-এর প্রমাণপত্রের ফটোকপি (২ কপি) ও প্রত্যেক আগ্রহী সাংবাদিককে ২ (দুই) কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (২ কপি) জমা দিতে হবে। সংশ্লিষ্ট কাগজপত্র বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের চীফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আগামী সোমবারের (২৫ আগস্ট) মধ্যে জমা দিতে হবে।

 

 

 

ট্যাগ: ডাকসু
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম ইপিজেড হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন ৩০ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬