ডেঙ্গুতে মৃত্যু ৬, একদিনে হাসপাতালে ভর্তির রেকর্ড

২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ PM
ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা

ডেঙ্গুর জীবানুবাহী এডিস মশা © সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ১৫৮ জন। চলতি বছর একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির সর্বোচ্চ রেকর্ড এটিই।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো নিয়মিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে ডেঙ্গুতে এ পর্যন্ত ২২৫ জন মারা গেছেন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩ হাজার ৬৯৪ জন।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে খুলনা বিভাগে দুইজন এবং ঢাকা, চট্টগ্রাম, বরিশাল বিভাগ ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় একজন করে মারা গেছেন।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক হাজার ৮৭২ জন হাসপাতালে ভর্তি হন। 

ট্যাগ: ডেঙ্গু
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬
খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬