ডেঙ্গুতে আক্রান্ত হয়ে প্রাণ হারালেন ৪২তম বিসিএসের কর্মকর্তা আঁচল

২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ PM
মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায়

মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায় © সংগৃহীত

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪২তম বিসিএসের কর্মকর্তা ও মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. আঁচল রায়।

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ডা. আঁচল রায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ অবস্থায় স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসকদের সর্বোচ্চ প্রচেষ্টার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।

মেডিসিন বিভাগের এই প্রশিক্ষণার্থী চিকিৎসকের মৃত্যুতে ৪২তম বিসিএসের সহকর্মী ও চিকিৎসক মহলে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে সহকর্মীদের অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মান…
  • ১৮ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬