ময়মনসিংহে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সাইকেল র‍্যালি

২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ PM
সাইকেল র‍্যালি

সাইকেল র‍্যালি © টিডিসি

ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে নগরবাসীকে সচেতন করতে ময়মনসিংহে সচেতনতামূলক সাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) আয়োজনে শিল্পাচার্য জয়নুল আবেদীন পার্ক থেকে র‍্যালিটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, জেলা ক্রীড়া কর্মকর্তা, উপজেলা প্রশাসনের প্রতিনিধিসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।

অংশগ্রহণকারীরা সাইকেল নিয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে নগরবাসীকে সচেতন করার বার্তা দেন।

র‍্যালির মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ, মশক নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। একই সঙ্গে নগরীর বিভিন্ন স্থানে মশার বংশবিস্তার রোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু সিটি কর্পোরেশনের কার্যক্রম যথেষ্ট নয়। এ জন্য নগরবাসীর সচেতন অংশগ্রহণও প্রয়োজন। বাড়ি ও আশপাশের এলাকায় জমে থাকা পানি অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমানো সম্ভব।

র‍্যালি শেষে টাউন হল অডিটোরিয়াম প্রাঙ্গণে অংশগ্রহণকারীদের জন্য সকালের নাস্তার আয়োজন করা হয়। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসকের পক্ষ থেকে এ নাস্তা পরিবেশন করা হয়।

সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মান…
  • ১৮ অক্টোবর ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন
  • ১৮ অক্টোবর ২০২৬
কুড়িগ্রামে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মাছ ব্যবসায়ীর
  • ১৮ অক্টোবর ২০২৬
ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
শিক্ষক নেবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, আবেদন শেষ ১ নভেম্বর
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র হাতে অভিযানে আইনের ব্যত্যয় হলে…
  • ১৮ অক্টোবর ২০২৬