জাবিপ্রবিতে ডেঙ্গু ঠেকাতে ছাত্রদলের মশা নিধন কর্মসূচি

২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫২ PM
ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে মশা নিধন কর্মসূচি ছাত্রদলের

ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে মশা নিধন কর্মসূচি ছাত্রদলের © টিডিসি ছবি

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (জাবিপ্রবি) ক্যাম্পাসে ডেঙ্গুর প্রকোপ ও মশার উপদ্রব রোধে মশা নিধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখা ।

রবিবার (২০ সেপ্টেম্বর, ২০২৬) দুপুর ১টায় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশা নিধন কার্যক্রম পরিচালনা করেন সংগঠনের নেতাকর্মীরা।

কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আমির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন রেজিস্ট্রার সারোয়ার জাহান, ভারপ্রাপ্ত প্রক্টর ড. মোহাম্মদ সাদীকুর রহমান, সহকারী প্রক্টর মোহাম্মদ হাসানসহ অন্যান্য , শিক্ষকবৃন্দ, কর্মকর্তা ও শিক্ষার্থীরা।

​কর্মসূচি প্রসঙ্গে ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ বলেন, ‘ডেঙ্গুর এই প্রকোপ থেকে রক্ষার জন্য জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের পক্ষ থেকে আজকের এই আয়োজন। এই আয়োজনে আমরা ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের চেষ্টা করছি, যেন মশা বংশবিস্তার না করতে পারে। আমরা সবাই জানি বাংলাদেশের বেশিরভাগ হাসপাতালে এখন অধিকাংশ রোগীই ডেঙ্গুতে আক্রান্ত। সেই কারণে আমাদের ক্যাম্পাসকে যেন মশামুক্ত করতে পারি, সে লক্ষ্যে আমাদের আজকের এই উদ্যোগ।’

কার্যক্রমটিতে উপস্থিত ছিলেন ছিলেন জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আব্দুল্লাহ আল মাসুদ, সদস্য সচিব যীনাত মিয়া আজিজুল, সদস্য ইফতেখায়রুল ইফতি, মোঃ আমান উল্লাহ, মোঃ রিয়াদ হাসান, সাখাওয়াত হোসেন জিকুসহ অন্য নেতৃবৃন্দ।

একাদশে ভর্তি: যে কারণে বাতিল হতে পারে প্রতিষ্ঠানের এমপিও
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
চকরিয়ায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় সাংবাদিকসহ ৩ জনের ওপ…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
‘নভেম্বরে নয় জানুয়ারিতে হতে পারে ইউনিয়ন পরিষদ নির্বাচন’
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের প্রজ্ঞাপন কবে, যা বলছে মন্ত…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
সাতকানিয়ায় ট্রেনের ধাক্কায় দুইজন নিহত, রেললাইন অবরোধ
  • ২০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ৪ মন্ত্রী, যাচ্ছেন ভিন্ন দুই র…
  • ২০ সেপ্টেম্বর ২০২৬