স্বাস্থ্য অধিদপ্তরের নতুন পরিচালক ডা. আলী আকবর পলান

২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ PM
ডা. মুহাম্মদ আলী আকবর পলান

ডা. মুহাম্মদ আলী আকবর পলান © সংগৃহীত

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (ডেন্টাল) হিসেবে চলতি দায়িত্বে পদায়ন করা হয়েছে ঢাকা ডেন্টাল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মুহাম্মদ আলী আকবর পলানকে। একই আদেশে বর্তমান পরিচালক (ডেন্টাল) অধ্যাপক ডা. আ ন ম নাজমুল হককে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখায় ন্যস্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন যুগ্মসচিব সাইফুল ইসলাম।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের এই কর্মকর্তাদ্বয়কে বর্ণিত পদে বদলিপূর্বক পদায়ন করা হয়েছে। বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ২৮ সেপ্টেম্বর থেকে তারা বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬