অপচিকিৎসার অভিযোগে ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি

০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৪ PM , আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM
ডা. জাহাঙ্গীর কবির

ডা. জাহাঙ্গীর কবির © সংগৃহীত

অপচিকিৎসা প্রদান ও অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহারের অভিযোগে চিকিৎসক ডা. জাহাঙ্গীর কবিরের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য অধিদপ্তর। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে ছয় সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, গত ৫ মে অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ অপচিকিৎসা প্রদান এবং অননুমোদিত সাপ্লিমেন্ট ব্যবহার রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অভিযোগ দাখিল করেন। অভিযোগটি সুষ্ঠুভাবে তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যক্ষ ও মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মোহাম্মদ মনির-উজ-জামানকে। সদস্য হিসেবে রয়েছেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. এম এ হালিম খান, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. হাসান হাফিজুর রহমান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. নুরজাহান বানু এবং বারডেম হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আজিমুন্নেছা শিউলী।

স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক (হাসপাতাল-১) ডা. মো. মাহমুদুর রহমানকে কমিটির সদস্যসচিব করা হয়েছে। চিঠিতে কমিটিকে অভিযোগের বিষয়গুলো তদন্ত করে সুস্পষ্ট মতামতসহ প্রতিবেদন দিতে বলা হয়েছে। আগামী ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদনটি স্বাস্থ্য অধিদপ্তরে জমা দিতে হবে।

এদিকে কমিটি গঠনের সত্যতা নিশ্চিত করে অধিদপ্তরের পরিচালক ডা. নুরুল ইসলামকে বলেন, ‘অনেকে এ ধরনের আবেদন করেছেন। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও চলছে। আমাদের কাছে বিভিন্ন ধরনের অভিযোগ আসছে। এ কারণে আমরা এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটিতে অ্যান্ডোক্রাইনোলজিস্ট, মেডিসিন বিশেষজ্ঞ ও ফার্মাকোলজিস্টরা রয়েছেন। তদন্ত কমিটি প্রতিবেদন দেওয়ার পর আমরা পরবর্তী ব্যবস্থা নেব।’

আরও পড়ুন: পায়ুপথে কফি প্রয়োগের অবৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতি প্রচার করছেন চিকিৎসকরা!

সম্প্রতি ঢামেক হাসপাতালের অ্যান্ডোক্রাইনোলজি বিভাগের প্রধান অধ্যাপক ডা. ইন্দ্রজিৎ প্রসাদ ও একই বিভাগে কর্মরত চিকিৎসকরা অধিদপ্তরের কাছে অভিযোগ করেন, ৩৬ বছর বয়সী সুমি বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত ইনসুলিন ব্যবহার করতেন। পরে অনলাইনের মাধ্যমে হেলথ রেভুলেশন লিমিটেডে সঙ্গে তার যোগাযোগ হয়।

অভিযোগে বলা হয়েছে, হেলথ রেভুলেশন লিমিটেড রোগীর ইনসুলিন বন্ধ করে নির্দিষ্ট শর্করাবিহীন খাদ্যতালিকা অনুসরণ ও উচ্চমূল্যের কিছু সাপ্লিমেন্ট ব্যবহারের পরামর্শ দেন।

‘ওই পরামর্শ অনুসরণ করে ইনসুলিন বন্ধ করার পর রোগীর ডায়াবেটিস অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। পরে তিনি সিভিয়ার ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিসে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের এন্ডোক্রাইনোলজি বিভাগে ভর্তি হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং ২ ফেব্রুয়ারি ২০২৬ তিনি মারা যান’—বলা হয় অভিযোগপত্রে।

এর আগে ডা. জাহাঙ্গীর কবীর ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিভিন্ন সময় নানা অনিয়মের অভিযোগ উঠেছে।

গত ২৯ জুলাই রাজধানীর আফতাবনগরে ডা. জাহাঙ্গীর কবীরের মালিকানাধীন ‘জে কে লাইফ স্টাইল’ প্রতিষ্ঠানকে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আমদানিকারকের স্টিকার ছাড়া পণ্য বিক্রি ও মোড়কের গায়ে সঠিক তথ্য না থাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

এছাড়াও সম্প্রতি ‘কফি অ্যানেমা’ নামে একটি বিকল্প চিকিৎসাপদ্ধতির প্রচার ও ব্যবহার নিয়ে চিকিৎসাঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। এ পদ্ধতিতে পায়ুপথ দিয়ে কফি ও পানির মিশ্রণ প্রবেশ করানো হয়। এর প্রচারকারীদের দাবি, এতে শরীর থেকে ক্ষতিকর উপাদান বের হয়ে যায় এবং লিভার ‘ডিটক্সিফাই’ করা সম্ভব। তবে পরিপাকতন্ত্র ও লিভার বিশেষজ্ঞরা বলছেন, কফি অ্যানেমার কার্যকারিতার বৈজ্ঞানিক প্রমাণ নেই। বরং ভুলভাবে প্রয়োগ করলে এটি গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে, এমনকি মৃত্যুও ঘটতে পারে। সম্প্রতি ‘ওষুধবিহীন বিকল্প লাইফস্টাইল’-এর প্রচারক হিসেবে পরিচিত ডা. জাহাঙ্গীর কবিরসহ কয়েকজন চিকিৎসক এই পদ্ধতির প্রচারে সোচ্চার হওয়ায় বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ঝিনাইদহে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ, আ…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রযুক্তিকে ব্যবহার করবে, প্রযুক্তি যেন তোমাদের ব্যবহার না …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সারের দাবিতে ঝিনাইদহে সড়ক অবরোধ করে কৃষকদের বিক্ষোভ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আগষ্টে সবচেয়ে বেশি পঠিত ক্ষুদিরাম-ভারতের স্বাধীনতা দিবস-মির…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
২৭ নভেম্বরকে বাল্যবিয়ে নির্মূলকরণ দিবস ঘোষণা করল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
নেপালের টানেল থেকে ১০ দিন পর একজনকে জীবিত উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬