বিসিপিএসের রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হলেন অধ্যাপক আকরাম হোসেন

১৯ আগস্ট ২০২৬, ০৩:৫৮ PM
অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন

অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন © সংগৃহীত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনসের (বিসিপিএস) রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান মনোনীত হয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেন। মঙ্গলবার (১৮ আগস্ট) বিসিপিএসের সচিব অধ্যাপক ফিরোজ কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, বিসিপিএসের ২২৬তম কাউন্সিল সভায় গত ২০ জুলাই নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী অধ্যাপক ডা. সৈয়দ মো. আকরাম হোসেনকে রেডিওথেরাপি অনুষদের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর দায়িত্বের মেয়াদ ২০২৬ সালের জুলাই থেকে দুই বছর।

রেডিওথেরাপি অনুষদে তাঁর সক্রিয় অংশগ্রহণ বিসিপিএসের মর্যাদা ও সুনাম আরও সমুন্নত করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

অধ্যাপক ড. সৈয়দ আকরাম হোসেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার জাতীয় পরামর্শক হিসেবেও কাজ করেছেন এবং জাতীয় অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কৌশল, জাতীয় ক্যান্সার নিয়ন্ত্রণ কৌশল ও পরিকল্পনাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্যনীতি প্রণয়নে অবদান রেখেছেন। এ ছাড়া তিনি ২০০৩ সালে বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিদলের সদস্য হিসেবে অংশগ্রহণ করেন।

তিনি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের গ্রেড-১ ও জ্যেষ্ঠতম অধ্যাপক এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা। দীর্ঘদিন ধরে ক্যানসার চিকিৎসা, চিকিৎসাশিক্ষা, গবেষণা ও স্বাস্থ্যনীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন।

উল্লেখ্য, ২০১০ সালের ২২ ডিসেম্বর নিয়মবহির্ভূতভাবে বিপুল সংখ্যক শিক্ষক-চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের চাকরিচ্যুত করা হয়। এর মধ্যে অধ্যাপক সৈয়দ আকরাম হোসেন ও তার স্ত্রী গাইনি বিশেষজ্ঞ ডা. সাঈদা সুলতানাও ছিলেন। পরে গত বছরের ২২ জুন আদালতের রায়ে বিএমইউতে পুনরায় যোগদানের আদেশ পান অধ্যাপক আকরাম হোসেন। চাকরিচ্যুতির প্রায় ১৫ বছর পর ওই বছরের ২ জুলাই বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান হিসেবে যোগদান করেন তিনি।

দেশে ফিরলেন আরাকান আর্মির হাতে জিম্মি ২৪ জেলে
  • ১৯ আগস্ট ২০২৬
প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো…
  • ১৯ আগস্ট ২০২৬
ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন
  • ১৯ আগস্ট ২০২৬
আইসিইউ-ভেন্টিলেটর নয়, হাম ঠেকানোর একমাত্র সমাধান টিকা: স্বা…
  • ১৯ আগস্ট ২০২৬
ডিনস অ্যাওয়ার্ডজয়ী প্রজ্ঞা এবার যুক্তরাষ্ট্রে ফুল ফান্ডেড স…
  • ১৯ আগস্ট ২০২৬
১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি
  • ১৯ আগস্ট ২০২৬