ফুলবাড়ীয়ার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদে মানববন্ধন

১৯ আগস্ট ২০২৬, ০৪:৩৪ PM
মানববন্ধনে এলাকাবাসী

মানববন্ধনে এলাকাবাসী © টিডিসি

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার সন্তোষপুর বনে ইকো পার্কের প্রতিবাদ কালুর বাজারে সহস্রাধিক পাহাড়ি নারী-পুরুষ ঘণ্টাব্যাপী মানববন্ধন করেছেন। বুধবার (১৯ আগস্ট) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত মানববন্ধনে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারী-পুরুষও অংশগ্রহণ করেন। 

মানববন্ধনে বক্তব্য দেন স্থানীয় বনজীবী দীনেশ চন্দ্র বর্মণ (৮০), বিন্দু রানী (৬৫) আসমা খাতুন (৪৫), আমির হোসেন (৫০), আ. হালিম ফরাজী (৬০), ফাতেমা খাতুন (৫৫), ফজিলা খাতুন (৫০) প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সন্তোষপুর বনে তাদের আদিবাস। এখানে তাদের পূর্বপুরুষের কবর রয়েছে। আমরা বনজীবীরা বনের ওপর নির্ভরশীল। বনের গাছ পাহারা দেওয়ার জন্য সরকার আমাদের বনবাসিনী বানিয়েছে। বনে ইকো পার্ক হলে আমাদের উচ্ছেদ করা হবে। আমরা ছেলেমেয়েদের নিয়ে কোথায় গিয়ে দাঁড়াব। আমরা বনে ইকো পার্ক চাই না।’

আরও পড়ুন: ২০২৭ সালের এসএসসি পরীক্ষা দুই মাস পেছানোর চিন্তা

উল্লেখ্য, গত ৩ আগস্ট সন্তোষপুর বনের ২৫৬ একর বনভূমিকে ইকো পার্ক ঘোষনা করে গেজেট প্রকাশ করে সরকার। সন্তোষপুর বনের তিন মৌজায় ৩ হাজার ৬৫৯ একর জমি রয়েছে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬