এক হাজার শয্যায় উন্নীত হলো দিনাজপুর মেডিকেল

১৭ আগস্ট ২০২৬, ০৭:২০ PM
দিমেক হাসপাতাল

দিমেক হাসপাতাল © সংগৃহীত

৫০০ শয্যা থেকে বাড়িয়ে দিনাজপুর মেডিকেল কলেজ (দিমেক) হাসপাতালকে এক হাজার শয্যায় উন্নীত করেছে সরকার। গতকাল রবিবার (১৬ আগস্ট) এ সংক্রান্ত অনুমতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। একই সঙ্গে বর্ধিত ৫০০ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমোদনও দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ ২-এর ব্যয় ব্যবস্থাপনা শাখা-৬ থেকে এ সংক্রান্ত সম্মতি দেওয়া হয়। উপসচিব শুক্লা সরকার স্বাক্ষরিত এক স্মারকে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য সেবা বিভাগের অধীন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীতকরণ এবং বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর ক্ষেত্রে অর্থ বিভাগের সম্মতি দেওয়া হলো। তবে এ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সব বিধিবিধান, আনুষ্ঠানিকতা ও নিয়মকানুন যথাযথভাবে প্রতিপালন করতে হবে।

স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা ১ শাখার গত ২১ মে তারিখের একটি স্মারকের পরিপ্রেক্ষিতে এ সম্মতি দেওয়া হয়েছে।

অর্থ বিভাগের এ সম্মতির ফলে উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ এই সরকারি হাসপাতালটির শয্যা সক্ষমতা দ্বিগুণ করার প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে গেল। বর্তমানে হাসপাতালটিতে অনুমোদিত শয্যা সংখ্যা ৫০০ হলেও নির্ধারিত শয্যার তুলনায় অতিরিক্ত রোগী ভর্তি থাকার কারণে দীর্ঘদিন ধরেই চাপের মধ্যে চিকিৎসাসেবা দিতে হচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে।

হাসপাতালের শয্যা সংখ্যা ৫০০ থেকে এক হাজারে উন্নীত হলে অতিরিক্ত ৫০০ শয্যায় রোগীদের ভর্তি ও চিকিৎসাসেবা দেওয়ার সুযোগ তৈরি হবে। এতে দিনাজপুরসহ আশপাশের জেলার রোগীদের জন্য সরকারি পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে বলে আশা করা হচ্ছে।

এদিকে অর্থ বিভাগের সম্মতির পর বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুর জন্য সংশ্লিষ্ট প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেওয়া হবে।

নর্থ সাউথ সোসাইটির ইজিএম অনুষ্ঠিত
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9