পরিবারের অমতে বিয়ের ১০ দিন পর মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

১৪ জুলাই ২০২৬, ০৯:১৪ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৬, ০৯:১৮ PM
পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্যু

পরিবারের অমতে ১০ দিন আগে মেয়ের বিয়ে, মা-মেয়ের রহস্যজনক মৃত্যু © টিডিসি ফটো

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার ছোট চণ্ডীপুর কালিরহাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন ওই এলাকার রিপেন চন্দ্র রায়ের স্ত্রী ছবি রানী (৪০) এবং তাদের মেয়ে পল্লবী রানী (১৫)।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রিপেন চন্দ্র রায়ের কাছ থেকে খবর পেয়ে মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী ঘটনাস্থলে যান। সেখানে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মা ও মেয়ের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, প্রায় ১০ থেকে ১২ দিন আগে পল্লবী পরিবারের অমতে বিয়ে করেছিলেন। এরপর থেকে পরিবারে অশান্তি চলছিল। ঘটনার দিনও পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে বাগ্‌বিতণ্ডা হয়েছিল বলে স্থানীয়রা জানিয়েছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে পুলিশ এখনো কোনো চূড়ান্ত মন্তব্য করেনি।

মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. ইয়াকিন আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মা ও মেয়েকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

আমবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬