দিনাজপুর বোর্ডে এইচএসসি ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২৮৫২, বহিষ্কার ৭

০৬ জুলাই ২০২৬, ১০:২৯ PM
এইচএসসি পরীক্ষা

এইচএসসি পরীক্ষা © সংগৃহীত ও সম্পাদিত

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৫২ জন শিক্ষার্থী।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত পরীক্ষা শেষে দিনাজপুর শিক্ষা বোর্ড এ তথ্য নিশ্চিত করে। বোর্ডের তথ্য অনুযায়ী, পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৯৭ দশমিক ৩৭ শতাংশ।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন জানান, এবার ইংরেজি (আবশ্যিক) প্রথমপত্র পরীক্ষায় মোট ১ লাখ ৮ হাজার ৫৫৪ জন পরীক্ষার্থীর অংশ নেওয়ার কথা ছিল। এর মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেন ১ লাখ ৫ হাজার ৭০২ জন। ফলে অনুপস্থিত ছিলেন ২ হাজার ৮৫২ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ৬৩ শতাংশ।

বোর্ড সূত্রে জানা গেছে, বহিষ্কৃত সাত পরীক্ষার্থীর মধ্যে রংপুরে তিনজন, গাইবান্ধায় দুজন, লালমনিরহাটে একজন এবং দিনাজপুরে একজন রয়েছেন।

জেলাভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, রংপুর জেলায় সর্বোচ্চ ৫৩৬ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এছাড়া দিনাজপুরে ৫২৯ জন, গাইবান্ধায় ৪৮৬ জন, নীলফামারীতে ৩৫৩ জন, কুড়িগ্রামে ২৯৮ জন, ঠাকুরগাঁওয়ে ২৫৫ জন, লালমনিরহাটে ২০৫ জন এবং পঞ্চগড়ে ১৯০ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মো. বোরহান উদ্দিন বলেন, আটটি জেলার সব কেন্দ্রেই শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা চলাকালে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বহিষ্কৃত পরীক্ষার্থীদের বিরুদ্ধে বোর্ডের নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগ: এইচএসসি
৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬