পিকআপের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী মা-ছেলের

০৭ জুলাই ২০২৬, ০১:৫৮ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা ও তার ছেলে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় মোটরসাইকেলচালক গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) ভোরে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের পাঁচপীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফাহিমা আক্তার কাহারোল উপজেলার ৫ নম্বর সুন্দরপুর ইউনিয়নের মালগ্রামের বাসিন্দা নাজমুল হোসেনের স্ত্রী। নিহত শিশু আব্দুল্লাহ তাদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে নাজমুল হোসেন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও সদর উপজেলার উত্তর গড়েয়া এলাকায় চিকিৎসকের কাছে যাচ্ছিলেন। পথে পাঁচপীর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ফাহিমা আক্তার ও তার ছেলে আব্দুল্লাহ নিহত হন। গুরুতর আহত অবস্থায় নাজমুল হোসেনকে উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নির্মূল চন্দ্র মোহন্ত বলেন, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সড়ক পরিবহন আইনে একটি মামলা করা হয়েছে।

৫ লাখ শিক্ষকদের প্রশিক্ষণ দেবে সরকার: শিক্ষা সচিব
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়ো…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লা মেডিকেলের নতুন অধ্যক্ষ ডা. মাছুম হাছান
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির মুজিব হলের গেট থেকে মুছল ওসমান হাদির নাম
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে দুই বিভাগের সংঘর্ষের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিটি গঠন 
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
ককপিটে ২ পাইলটের হাতাহাতি, সৌদিতে ইসরায়েলগামী বিমানের জরুরি…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬