অফিসার নিয়োগ দিচ্ছে ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস

২৪ জুলাই ২০২৬, ০৯:২৯ AM
ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড

ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

দেশের অন্যতম ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান ইউনিমেড ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও) পদে জনবল নিয়োগের জন্য ওয়াক-ইন ইন্টারভিউয়ের আয়োজন করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে পারবেন।

পদের নাম: মেডিকেল প্রমোশন অফিসার (এমপিও)

যোগ্যতা ও প্রয়োজনীয়তা: যেকোনো বিষয়ে মাস্টার্স বা স্নাতক ডিগ্রি থাকতে হবে, বয়স ৩৩ বছরের নিচে হতে হবে, বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার মানসিকতা থাকতে হবে, বিক্রয় খাতে ক্যারিয়ার গড়ার আগ্রহ, পরিশ্রমী ও আন্তরিক হতে হবে, বাংলা ও ইংরেজি ভাষায় ভালো যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

কাজের দায়িত্ব: চিকিৎসকদের কাছে ওষুধের বিস্তারিত তথ্য উপস্থাপন (মেডিকেল ডিটেইলিং), প্রেসক্রিপশন তৈরিতে সহায়তা করা, অর্ডার সংগ্রহ করা।

সুযোগ-সুবিধা: আকর্ষণীয় বেতন কাঠামো, মাসিক ও ত্রৈমাসিক ইনসেনটিভ সুবিধা, নিজ ও পরিবারের সদস্যদের জন্য চিকিৎসা সহায়তা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, লাভের অংশ এবং গ্রুপ জীবন বীমার সুবিধা।

সাক্ষাৎকারে সঙ্গে আনতে হবে: বিস্তারিত জীবনবৃত্তান্ত (সিভি), এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও ফটোকপি, সব শিক্ষাগত সনদের মূল কপি ও ফটোকপি।

ওয়াক-ইন ইন্টারভিউয়ের সময়সূচি:
দিনাজপুর: ২৭ জুলাই ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা, আবেদুর রহমানের হাউস (২য় তলা), আদর্শ কলেজের পাশে, ঘাসিপাড়া, দিনাজপুর।যোগাযোগ: ০১৯২৯৯৯৩২৭০।ৎ

আরও পড়ুন : মা ও শিশুর সুস্থতায় গর্ভাবস্থায় কী খাবেন?

রংপুর: ২৮ জুলাই ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা, খানিকালয়, হাউস নং-৫৬/৭, রোড নং-০১, মাদ্রাসা রোড, মুন্সিপাড়া, রংপুর।
যোগাযোগ: ০১৯২৯৯৯৩২৬২।

বগুড়া: ২৯ জুলাই ২০২৬, সকাল ৯টা থেকে দুপুর ১২টা, হাউস নং-৮৯৪/এ, নূর মসজিদ লেন (১ম তলা), জালেশ্বরীতলা, ওয়ার্ড-৭, বগুড়া।
যোগাযোগ: ০১৯২৯৯৯৩২৬৩।

কুমিল্লা: ৩০ জুলাই ২০২৬, সকাল ১০টা থেকে দুপুর ১টা, শরাফত মঞ্জিল হাউজিং কমপ্লেক্স, হোল্ডিং নং-২৯ (১ম তলা), ফায়ার সার্ভিস অফিসের পাশে, বাগিচাগাঁও, কুমিল্লা। যোগাযোগ: ০১৯২৯৯৯৩২৫৯। 

ঢাকা: ২৮, ২৯ ও ৩০ জুলাই ২০২৬, সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা, করপোরেট হেড অফিস: ৬৬০ ওয়াশপুর, পোস্তগোলা, শ্যামপুর, হাজারীবাগ, ঢাকা-১৩১০ (বসিলা ব্রিজ পার হওয়ার পর প্রথম বাম পাশে)।

বি:দ্র: প্রতিষ্ঠানটি জানিয়েছে, ওষুধ বিক্রয় খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞতার ভিত্তিতে বেশি বেতন ও উচ্চ পদ বিবেচনা করা হতে পারে। পাশাপাশি অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য।

মাদক কারবারির বাড়ি ভেঙে টানানো হলো ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ সা…
  • ২৪ জুলাই ২০২৬
বিবাদে জড়িয়ে নিজেদের দুই সদস্যকে গুলি করে হত্যা করল বিএসএফ
  • ২৪ জুলাই ২০২৬
ফের কবে মাঠে নামবেন মেসি, যা জানা গেল
  • ২৪ জুলাই ২০২৬
ওএসএল ফার্মায় জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ
  • ২৪ জুলাই ২০২৬
আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে ভিডিও বার্তায় যা বললেন মোদি
  • ২৪ জুলাই ২০২৬
বৈদ্যুতিক তারে হাত লেগে প্রাণ গেল মাভাবিপ্রবি শিক্ষার্থীর
  • ২৪ জুলাই ২০২৬