নতুন কমিটি পেল হাবিপ্রবি ও দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদল

০৮ জুলাই ২০২৬, ০২:০০ PM
নতুন কমিটি পেয়েছে হাবিপ্রবি ও দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদল

নতুন কমিটি পেয়েছে হাবিপ্রবি ও দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদল © টিডিসি সম্পাদিত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) এবং দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের ৫ সদস্যের নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উভয় কমিটির নেতাদের ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুলাই) ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঘোষিত কমিটিতে সভাপতি হয়েছেন মো. এহেসানুল কবির অর্নব, আর সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা। কমিটির অন্য নেতারা হলেন সিনিয়র সহ সভাপতি মো. সানজিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. রুকুনুর জামান ও সাংগঠনিক সম্পাদক রিদওয়ান হাসান।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডের সব জেলার আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত

দিনাজপুর মেডিকেল কলেজ ছাত্রদলের সভাপতি হয়েছেন মো. শাহেদ হোসেন, আর সাধারণ সম্পাদক মো. নুরনবী ইসলাম। কমিটির অন্য নেতারা হলেন, সিনিয়র সহ সভাপতি সুদর্শন রায়, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আদনান সানজিদ রুদ্র ও সাংগঠনিক সম্পাদক তাসিন আল ফুয়াদ।

যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬