ইবি ছাত্রদলের নতুন আহ্বায়ক কমিটি গঠন, নেতৃত্বে মিথুন-রাফিজ

০৮ জুলাই ২০২৬, ০১:৪২ PM , আপডেট: ০৮ জুলাই ২০২৬, ০৫:১১ PM
মাসুদ রুমি মিথুন, আনোয়ার পারভেজ ও রাফিজ আহমেদ

মাসুদ রুমি মিথুন, আনোয়ার পারভেজ ও রাফিজ আহমেদ © সংগৃহীত

দীর্ঘ পাঁচ বছরের বেশি সময় পর ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইংরেজি বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের মাসুদ রুমি মিথুন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক হয়েছেন পরিসংখ্যান বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের আনোয়ার পারভেজ এবং সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের রাফিজ আহমেদ।

বুধবার (৮ জুলাই)  দুপুরে কেন্দ্রীয় ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটির অনুমোদন দেওয়া হয়। তবে আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং সদস্যসচিবের যৌথ স্বাক্ষরে সব সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে উল্লেখ করে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ছাত্রদল।

৩৯ সদস্যবিশিষ্ট এই কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছেন মোহাম্মদ নুর উদ্দিন, আব্দুল্লাহ আল মামুন, মো. সাব্বির হোসাইন, আবু সাঈদ রনি, রাকিব হাসান স্বাক্ষর, তৌহিদুল ইসলাম, তাপস অধিকারী, তানভীর সিদ্দিকী, মো. আল আমিন, রিফাত হোসাইন, আরিফুর ইসলাম জনি, মো. আসাদ তৌফিক, নয়ন হোসেন, সৈয়দ মোহাম্মদ আলী ও সানভীর অনিক।

আরও পড়ুন: এইচএসসির পর সবার আগে ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবি

এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন কে এম আবিদুজ্জামান, সাহরিয়ার রশিদ নিলয়, রিয়াজ উদ্দিন, মো. মেহমুদ হাসান উৎস, মো. আশিক ইকবাল, সজিব হোসাইন, রেজাউল ইসলাম, জিন্নাত মালিয়াত সীমা, ইসমাম হোসেন তন্দ্রা, মোহাম্মদ আমির, মাহফুজা খাতুন, জয়নব ফেরদৌস জিনিয়া, নকিবুল ইসলাম অংকন, মো. আজহারুল ইসলাম, এনামুল হক পুলক, মো. সাইফুল্লাহ, আলীনুর রহমান, আব্দুল্লাহ আল নোমান, শাহিনুর রহমান শুভ, রবিন মিয়া ও রুবায়েত আহমেদ লিমন।

নবনির্বাচিত আহ্বয়ক মাসুদ রুমি মিথুন বলেন, ‘প্রথমেই মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই। এরপরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আইনমন্ত্রী আসাদুজ্জামান এবং কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি শ্রদ্ধাভাজন রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের প্রতি। তারা আমাকে যোগ্য মনে করেছেন। আমার রাজনৈতিক সহযোদ্ধাদের ধন্যবাদ, তারা দলের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন।  ইসলামী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীদের দীর্ঘদিনের দাবি ছিল নতুন কমিটির, সেটা আমরা পূরণ করতে পেরেছি। নিয়মিত শিক্ষার্থীদের অংশগ্রহণে ইবি ছাত্রদল আরও বেশি শিক্ষার্থীবান্ধব এবং বাংলাদেশপন্থী পরিচ্ছন্ন রাজনীতি উপহার দিতে পারব বলে আশা করছি।’

রুমিন ফারহানার চেহারার ভেতর শেখ হাসিনার প্রতিচ্ছবি দেখা যায়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
সোহরাওয়ার্দী কলেজ বাসে ছাত্রীদের আসনে ছাত্ররা, নিয়ম ভাঙার অ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলেজছাত্রীকে মৃত ঘোষণা করতেই হাসপাতাল থেকে পালান স্বামী, অত…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
জাপান সরকারের মেক্সট স্কলারশিপ পেলেন ২ রুয়েট শিক্ষক
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9