এইচএসসির পর সবার আগে ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাবি

০৮ জুলাই ২০২৬, ০১:১২ PM
এইচএসসির পরপরই ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়

এইচএসসির পরপরই ভর্তি পরীক্ষা নিতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

এইচএসসি ও সমমানের পরীক্ষার পর শুরু হবে বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া। এ সময় শুরুর দিকে যে প্রতিষ্ঠানগুলো ভর্তি পরীক্ষা নেয়, তার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অন্যতম। এবারও সবার আগে ভর্তি পরীক্ষা নিতে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়েছে। তবে এখনও তারিখ নির্ধারণের বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাপতিত্বে ভর্তি-সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সেখানে এ বিষয়ে বেশ কিছু প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় দুই উপ-উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে পারে, জানতে চাইলে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘এইচএসসি শেষ হলে সবার আগে আমরা ভর্তি পরীক্ষা নিতে চাই। সেভাবেই প্রস্তুতি নিচ্ছি। খুব দ্রুতই আমরা সময়সীমাসহ সবকিছু চূড়ান্ত করব। তবে এখনও তারিখ চূড়ান্ত করা হয়নি।’

তিনি বলেন, ‘মঙ্গলবারের সভায় ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য ভর্তি পরীক্ষায় আলাদা প্রশ্নপত্র করার বিষয়ে আলোচনা হয়েছে। কারণ তাদের কারিকুলাম আলাদা। এসব শিক্ষার্থী যাতে বেশি করে সুযোগ পায়, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সভা সূত্রে জানা গেছে, ভর্তি পরীক্ষার ইউনিটগুলোয় ইংলিশ মিডিয়াম শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ‘ক’ ইউনিটে ইংরেজি মাধ্যম কারিকুলামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্র চালুর নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে আরও একাধিক সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।

ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন ড. মাহমুদ ওসমান ইমাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘ব্যবসায় শিক্ষা অনুষদে অনেক আগে থেকেই ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীদের জন্য আলাদা প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে। ভর্তি-সংক্রান্ত সভায় অন্যান্য ইউনিটেও একই ধরনের ব্যবস্থা চালু করা যায় কি না, সে বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে। তবে বিষয়টি এখনও চূড়ান্ত নয়।’

এ বিষয়ে আরও দুটি ভর্তি-সংক্রান্ত কমিটির সভা অনুষ্ঠিত হবে জানিয়ে ড. মাহমুদ ওসমান ইমাম বলেন, ‘একটি সভা অনলাইন আবেদন কার্যক্রম শুরুর আগে এবং আরেকটি অনলাইন আবেদন কার্যক্রম শুরু হওয়ার পর। ওই সভাগুলোতে আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। পরবর্তী সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।’

ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমাদের ভর্তি-সংক্রান্ত প্রস্তুতি ও প্রক্রিয়া চলমান রয়েছে। তবে এখনো পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ চূড়ান্ত হলে আনুষ্ঠানিকভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।’

জানা গেছে, চূড়ান্ত অনুমোদনের জন্য এ সংক্রান্ত প্রস্তাব আগামী আগস্টের প্রথম সপ্তাহে কেন্দ্রীয় ভর্তি কমিটির সভায় উপস্থাপন করা হবে। আলাদা প্রশ্নপত্রের এ নিয়মটি বিশেষভাবে ‘ক’ ইউনিটের ক্ষেত্রে প্রয়োগের আলোচনা রয়েছে। এর অধীনে বিজ্ঞান-সংশ্লিষ্ট অনুষদ ও ইনস্টিটিউট রয়েছে।

সূত্র বলছে, ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের পাঠ্যসূচি বাংলা মাধ্যমের শিক্ষার্থীদের চেয়ে অনেকটাই আলাদা। ফলে অনেক শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা দেওয়া এড়িয়ে যান এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে চলে যায়। তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ বাড়াতে এমন উদ্যোগ নেওয়া হচ্ছে।

আরও পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষায় ইংরেজি মাধ্যম শিক্ষার্থীদের জন্য থাকবে আলাদা প্রশ্নপত্র

আলাদা প্রশ্নপত্রের মাধ্যমে কীভাবে মেধাতালিকা নির্ধারণ করা হবে, তা পর্যালোচনার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর আগে বিভিন্ন অনুষদের ডিনদের নিয়ে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছিল। কমিটি ইতিমধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালাম বলেন, ‘প্রস্তাবটি এখনও চূড়ান্ত হয়নি। প্রতি বছর ভর্তি পরীক্ষার আগে আমরা ভর্তি প্রক্রিয়ায় সম্ভাব্য সংস্কার নিয়ে আলোচনা করি। এ প্রস্তাবটিও সেই আলোচনার অংশ হিসেবে এসেছে।’

তিনি আরও বলেন, ব্যবসায় শিক্ষা ইউনিটে (সি-ইউনিট) ইতিমধ্যে এ ধরনের একটি সুবিধা চালু রয়েছে, যেখানে ইংরেজি মাধ্যমের আবেদনকারীরা বাংলার পরিবর্তে ‘অ্যাডভান্সড ইংলিশ’ সম্বলিত একটি আলাদা ভাষা বিষয়ের পরীক্ষায় অংশ নেন। তবে পরীক্ষার বাকি অংশ একই থাকে।

ইয়াবা নিয়ে কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ আটক ২
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9