দেবকে শুভশ্রীর চিঠি

প্রিয় দেব, আজ ‘দেশু ৭’ শুটিংয়ের শেষ দিন, তাই ভাবলাম কথাগুলো লিখে ফেলি...

১৯ আগস্ট ২০২৬, ০৪:৪১ PM
দেব ও শুভশ্রী

দেব ও শুভশ্রী © সংগৃহীত

সফল জুটি দেব ও শুভশ্রী। পর্দার বাইরেও আলোচনা তাদের ব্যক্তিগত জীবনের প্রেম নিয়ে। যদিও দীর্ঘ ১১ বছর ধরে একসঙ্গে কাজ করেননি দেব-শুভশ্রী। সেই লম্বা বিরতি ভেঙে অবশেষে ফিরছে ভক্তদের প্রিয় জুটি ‘দেশু’। নতুন সিনেমাটির নামও রাখা হয়েছে ‘দেশু ৭’।

বুধবার ছিল ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। এ উপলক্ষে দেবের উদ্দেশে একটি খোলা চিঠি লিখেছেন শুভশ্রী। সেখানে নিজের মনের অনেক কথা তুলে ধরেছেন অভিনেত্রী।

শুভশ্রীর চিঠির শুরুটা এরকম, ‘প্রিয় দেব, আজ (বুধবার) ‘দেশু ৭’-এর শুটিংয়ের শেষ দিন। তাই ভাবলাম, আজই কথাগুলো লিখে ফেলি। আমরা দুজনই কমবেশি একই সময়ে আমাদের যাত্রা শুরু করেছিলাম। তবে এবার অভিজ্ঞতাটা ছিল একেবারেই অন্যরকম। কারণ, তোমার প্রথম পরিচালিত সিনেমার অংশ হতে গিয়ে তোমাকে এবং তোমার ভাবনাকে পর্দায় জীবন্ত হয়ে উঠতে দেখেছি। তোমার একেবারে অন্য একটি দিক আবিষ্কার করেছি।’

শুভশ্রী জানান, প্রথম দিকে এই সিনেমা নিয়ে দেবের প্রতি ঈর্ষা হলেও শেষ পর্যন্ত খুঁজে পেয়েছেন অনুপ্রেরণা। অভিনেত্রীর ভাষ্য, ‘সত্যি বলতে, শুরুতে তোমার প্রতি একটু ঈর্ষাই হচ্ছিল। পরিচালক হিসেবে তোমার ভিশন দেখে আমি বেশ অবাক হয়েছিলাম। মনে হচ্ছিল, সিনেমায় বিভিন্ন চরিত্রে অভিনয় করতে করতে চিত্রনাট্য আর নির্মাণ সম্পর্কে এত কিছু শিখে ফেললে কখন? কীভাবে এতটা আয়ত্ত করলে? কিন্তু সিনেমাটির যাত্রা যত এগিয়েছে, ঈর্ষার চেয়ে তোমার প্রতি অনুপ্রেরণাটাই বেশি অনুভব করেছি।’

সিনেমাটির অংশ হতে পেরে ভীষণ আনন্দিত শুভশ্রী। লিখলেন, ‘তোমার সঙ্গে এই যাত্রার অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। মন থেকে বিশ্বাস করি, ‘দেশু ৭’ মুক্তির পর আমাদের ইন্ডাস্ট্রি একজন নতুন যুগের নির্মাতাকে পাবে; যিনি শুরু থেকে শেষ পর্যন্ত গল্প বলবেন এবং একই সঙ্গে সাধারণ দর্শকদের বিনোদন দিতে জানবেন। তোমাকে নিয়ে আমি গর্বিত। পরিচালক হিসেবে তোমার আগামী দিনের জন্য রইল অনেক শুভকামনা। তুমি দারুণ কিছু করে দেখাবে—এটা নিশ্চিত।’

উল্লেখ্য, ‘দেশু ৭’ সিনেমায় দেব ও শুভশ্রীর সঙ্গে দেখা যাবে কলকাতার জনপ্রিয় আরো দুই অভিনয়শিল্পী অনির্বাণ ভট্টাচার্য ও প্রিয়াঙ্কা সরকারকে। দুর্গাপূজা উপলক্ষে ১৬ অক্টোবর মুক্তি পাবে সিনেমাটি।

মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চার যুগ পর দখলমুক্ত ঢাবির ফজলুল হক হলের ১০১ নম্বর কক্ষ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এক রাজ্যে ক্ষমতা কমছে ভারতের, পরিবর্তন আনা হচ্ছে সংবিধানেও
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
তরুণ উদ্যোক্তাদের অর্থায়নে ‘উদ্যোগ’ প্রকল্পের নীতিমালা জারি
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাসের ধাক্কায় আহত সেই স্কুলছাত্রী আইসিইউতে ৪ ঘণ্টার লড়াই শে…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ফরিদপুরে বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9