এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে মুগদা মেডিকেল

১৭ মে ২০২৬, ০৪:১২ PM
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল

মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এক হাজার শয্যায় উন্নীত হচ্ছে। ইতোমধ্যে বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালু করতে সম্মতি দিয়েছে অর্থ মন্ত্রণালয়। আজ রবিবার (১৭ মে) স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরীকে দেওয়া এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ থেকে পাঠানো চিঠিতে সই করেছেন উপসচিব শুক্লা সরকার।

চিঠিতে বলা হয়েছে, এ সংক্রান্ত যাবতীয় বিধি-বিধান, আনুষ্ঠানিকতা ও নিয়ম-কানুন যথাযথভাবে প্রতিপালনের শর্তে স্বাস্থ্য সেবা বিভাগের অধীন বর্ণিত স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানের শয্যা সংখ্যা বৃদ্ধি ও বর্ধিত শয্যায় সেবা কার্যক্রম চালুকরণে অর্থ বিভাগের সম্মতি নির্দেশক্রমে জাপন করা হলো।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৫০০ শয্যার সেবা চালু রয়েছে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬