বাস-অটোরিকশার ধাক্কায় আহত সাংবাদিক, মোটরসাইকেল নিয়ে পালাল চোর

২৮ মে ২০২৫, ০৪:১৫ PM , আপডেট: ২৯ মে ২০২৫, ১২:৫৭ PM
আহত আবদুল হামিদ মুগদা মেডিকেল চিকিৎসাধীন

আহত আবদুল হামিদ মুগদা মেডিকেল চিকিৎসাধীন © সংগৃহীত

রাজধানীর মুগদায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সমকাল পত্রিকার সাংবাদিক আবদুল হামিদ (২৮) আহত হয়েছেন। আজ বুধবার (২৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে তিনি ব্যক্তিগত মোটরসাইকেলে করে অফিসের কাজে যাচ্ছিলেন। পথিমধ্যে মুগদা এলাকার বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, হামিদ সড়কের পাশে ছিটকে পড়লে তার মোটরসাইকেল নিয়ে কেউ পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে মুগদা মেডিকেলে ভর্তি করা হয়। আহত আব্দুল হামিদ সমকালের ক্রাইম বিভাগে রিপোর্টার হিসেবে কর্মরত। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছা।

আব্দুল হামিদ জানান, অফিসের কাজে ব্যক্তিগত মোটরসাইকেলে তিনি যাত্রাবাড়ী যাচ্ছিলেন। মুগদা বেঙ্গল গার্মেন্টসের সামনে সড়কে পৌঁছালে উল্টোপথে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটি বাস এসে পেছন থেকে তার মোটরসাইকেলে সজোরে ধাক্কা দেয়। এতে হামিদ সড়কের পাশে ছিটকে পড়েন। 

তিনি আরও বলেন, এ সময় আশপাশের লোকজন ভিড় করলে তাদের সঙ্গে কথা বলার মাঝেই তার মোটরসাইকেলটি উধাও হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করেও সেটি পাওয়া যায়নি। পরে তাকে মুগদা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। তার ডান হাতে ও ডান পায়ে জখম হয়েছে, কয়েকটি সেলাই দিতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান বলেন, সাংবাদিক আহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখা হচ্ছে। কে বা কারা মোটরসাইকেল নিয়ে গেছে তাদের আইনের আওতায় এনে মোটরসাইকেলটি উদ্ধার করা হবে।

বিরোধী দলের লংমার্চের কারণে কোটি কোটি টাকার রাষ্ট্রীয় ক্ষতি…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সর্বকালের সেরা ব্যাটার কে—জানালেন ম্যাক্সওয়েল
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট হাতে মাদকবিরোধী অভিযানে ইবি প্রক্টর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্কবার্তা দিল যুক্তরাষ্ট্র
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পছন্দের প্রতিষ্ঠানে শূন্য পদ সীমিত, বদলি নিয়ে বেশি সংকটে না…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬