২৪ ঘণ্টায় ডেঙ্গু সংক্রমণ বেড়েছে, আক্রান্ত কত?

২৪ জুন ২০২৫, ০৪:৫৮ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০৫:৫৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ৩৯৪ জন। আজ কোন মৃত্যু নাই। মঙ্গলবার (২৪ জুন) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গতকাল দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছিল ৩৯২ জন। একই সময়ে এ রোগে ২ জন মৃত্যুবরণ করেছেন।

আরও পড়ুন: ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বছরে শিক্ষার্থী কমেছে ৪ হাজার

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ৮০৫ জন এবং সাপ্তাহিক মৃত্যুর সংখ্যা ৫ জন।

চলতি বছর ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৫৪৪ জনে যেখানে মোট মৃত্যুর সংখ্যা ৩৪ জন।

লিঙ্গভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, আক্রান্তদের মধ্যে ৪১.২ শতাংশ নারী এবং ৫৮.৮ শতাংশ পুরুষ। 

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি ও মশার প্রজনন বাড়ার এই মৌসুমে সতর্কতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করা জরুরি।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬