হাদি হত্যায় জড়িতদের ফেরত আনতে সরকার সর্ব প্রকার চেষ্টা চালাচ্ছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৬ মার্চ ২০২৬, ০৯:০১ PM
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ © টিডিসি

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যার ঘটনায় কলকাতায় গ্রেপ্তার তিন জনকে ফেরত আনতে সরকার সর্ব প্রকার চেষ্টা চালাচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। আজ সোমবার (১৬ মার্চ) বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

তিনি বলেন, আমরা কলকাতার সাথে কমিউনিকেশনে আছি। ভারতের সাথে কমিউনিকেশনে আছি। যাদেরকে ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে এবং তাদেরকে ফেরত আনতে আমাদের সরকার সর্ব প্রকার চেষ্টা চালাচ্ছে। হোম মিনিস্ট্রি তাদের কাজ করছে। প্রথম দুজনকে গ্রেপ্তার করা হয়েছিল, তাদের কনস্যুলার অ্যাক্সেস আমরা চেয়েছিলাম আগে। এখন তৃতীয় যাকে গ্রেপ্তার করা হয়েছে, তারও কনস্যুলার অ্যাক্সেস আমরা চেয়েছি।

তিনি আরও বলেন, অ্যাক্সেস পাওয়ার পরে পরবর্তী ইনভেস্টিগেশন হলে আমরা বলতে পারব। কিন্তু আমাদের তরফ থেকে সম্পূর্ণ চেষ্টা চলছে। আমরা আশা করছি ভারত সম্পূর্ণ সহযোগিতা করবে।
 
এরআগে গত ৭ মার্চ দেয় কলকাতা পুলিশের এসটিএফ জানায়, হাদি হত্যার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদ ও সহযোগী আলমগীর হোসেনকে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার বনগাঁ থেকে গ্রেপ্তার করা হয়। এরপর গত ১৪ মার্চ কলকাতা পুলিশ জানায়, ফয়সাল ও আলমগীরকে সীমান্ত পার হতে সহায়তায় নাম আসা ফিলিপ সাংমাকেও গ্রেপ্তার করা হয়। 

সাক্ষরতা দিবসে ইবিতে শিশুদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরির ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে রাবিতে বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
মেধার পরিবর্তে কোটার ভিত্তি পরিচালনার দিকে ধাবিত হচ্ছে দেশ:…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর ফ্রি স্পেশাল হেলথ ফেস্ট, প্রথম দিনে সেবা নিলেন ৩ হাজ…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
রাজনৈতিক বিবেচনায় স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি, শিক্ষামন্ত্…
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
কেস ফাইল না করে ভেনিস থেকে বাংলাদেশে আসছি না: বাঁধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9