সেই শাহীন লিখলেন— ‘সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ হয়েছিলাম’

১৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ PM
শাহীন আলম

শাহীন আলম © টিডিসি সম্পাদিত

শাহীন আলম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১২–১৩ সেশনের শিক্ষার্থী এবং হাজী মুহাম্মদ মুহসীন হলের আবাসিক ছাত্র। ২০২১ সালে বেকারত্বের কারণে তার প্রেমিকা তার সঙ্গে ‍সম্পর্ক ছিন্ন করেন। এরপর অভিমানে প্রেমিকার ফেরত দেওয়া উপহারগুলো পুড়িয়ে সেই ভিডিও নিজ ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করেন শাহীন। যা নিয়ে সে সময় বেশ আলোচনা হয়।

সেই শাহীন এখন বিসিএস ক্যাডার। ৪৪তম বিসিএসের মাধ্যমে গত ১ মার্চ যোগদান করেছেনর সুনামগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের প্রভাষক হিসেবে। শাহীন লিখেছেন, উচ্চ মাধ্যমিকে অধ্যয়নরত অবস্থায় এক ভেটেরিনারি সার্জনের কাছে সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করতে গিয়ে চরম অপদস্থ হওয়ার গল্প। সোমবার (১৬ মার্চ) দুপুরে শাহীন আলম শিক্ষা জীবনে সত্যায়িত করতে গিয়ে চরম অপমান ও ভোগান্তির শিকার হওয়া নিয়ে ফেসবুকে স্মৃতিচারণ করে একটি পোস্ট দেন। 

শাহীন লিখেন, ইন্টারমিডিয়েটে থাকাকালে আমার উপজেলার তৎকালীন ভেটেরিনারি সার্জনের কাছে সার্টিফিকেট সত্যায়িত করতে গিয়ে খুব অপদস্থ আর অসম্মানের শিকার হয়েছিলাম। সেই অপমান এখনো ভুলতে পারিনি, হয়তো কখনোও পারবো না! অথচ, সময়ের আবর্তে অপদস্ত হওয়া সেই আমিই আজ সত্যায়িত করার সুযোগ ও দায়িত্ব পেয়েছি। এটাকেই বলে বিধাতার লীলা। তাই কাউকে কখনো ছোট করে দেখা উচিত না। কারণ কাকে, কোথায়, কখন, কোন অবস্থানে নিয়ে যাবে একমাত্র বিধাতাই ভালো জানে।

যদিও বর্তমান ডিজিটাল যুগে সত্যায়িত নামক এই উদ্ভট নিয়মের কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না এবং এই প্রথা রহিত করে চাকরিপ্রার্থী ও ছাত্র-ছাত্রীদের হয়রানি থেকে মুক্তি দেওয়ার জোর দাবি জানাই। তবুও, যতদিন এই নিয়ম আছে, জনগণকে সেবা দিতে সর্বদা প্রস্তুত আছি।

প্রিয় অনুজ বা পরিচিত কারও যদি সত্যায়িত করার প্রয়োজন হয়, নির্দ্বিধায় চলে আসতে পারেন আমার কাছে। সত্যায়িত করার পাশাপাশি চা খাওয়ার দাওয়াত রইলো। আর আমি যেখানেই থাকি না কেন, আপনাদের জন্য ব্যাগে সব সময় একটা সিল রাখবো, ইনশাআল্লাহ্।

স্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ নিয়োগ, আবেদন ১৮ সেপ্টেম্বর পর…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
একদিনেই ঘুরে আসুন ঢাকার কাছের পদ্ম-শাপলার বিল
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9