চট্টগ্রামে করোনায় আরও ২ জনের মৃত্যু

২৩ জুন ২০২৫, ০৪:৪৪ PM , আপডেট: ২৬ জুন ২০২৫, ০৫:৫২ PM
করোনা ভাইরাস

করোনা ভাইরাস © সংগৃহীত

চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ জুন) চট্টগ্রামের সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মারা যাওয়া দুইজন হলেন-নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর এলাকার বাসিন্দা কাজী আব্দুল আউয়াল (৮০) এবং চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজার এলাকার রাবেয়া খাতুন (৯৫)। তারা উভয়েই নিউমোনিয়াজনিত জটিলতা ও ফুসফুসের প্রদাহে ভুগছিলেন এবং নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ১ জনের করোনা চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে, ২ জনের শেভরন ল্যাবে এবং ১ জনের এভারকেয়ার হাসপাতালে শনাক্ত হয়।

সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, গত ৪ জুন থেকে এ পর্যন্ত জেলায় মোট ৭৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং এ সময়ে মোট মৃত্যু হয়েছে ৬ জনের।

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

এক টাকার শিক্ষক লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
  • ০৬ অক্টোবর ২০২৬
রামেক ইন্টার্ন পরিষদ নির্বাচনে ৫ পদের ৪টিতেই শিবির সমর্থিতদ…
  • ০৬ অক্টোবর ২০২৬
রাড্ডায় স্বাস্থ্যসেবা বিঘ্নিত, গর্ভবতী মায়েদের পাশে ছাত্রদল…
  • ০৬ অক্টোবর ২০২৬
শিবিরের নেতাদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন কী ব্যবস্থা …
  • ০৬ অক্টোবর ২০২৬
খামের ওপর থেকে মুজিব শতবর্ষের সীল সরাতে পারেননি, জুলাই সনদ …
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ লাখ টাকাই লাগবে, এটা ভিপি নুরের নির্দেশ, অডিও ভাইরালের পর…
  • ০৫ অক্টোবর ২০২৬