মুখের চামড়া কি খোসার মতো উঠছে, ঋতু পরিবর্তনের এ সমস্যা দূর করার সহজ উপায়

০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩০ AM
এই সময়ে মুখ থেকে পাতলা খোসার মতো চামড়া ওঠে অনেকের

এই সময়ে মুখ থেকে পাতলা খোসার মতো চামড়া ওঠে অনেকের © সংগৃহীত

​ঋতু পরিবর্তনের কারণে প্রকৃতিতে যেমন পরিবর্তন আসছে, তার প্রভাব পড়ছে মানুষের শরীরের সবচেয়ে সংবেদনশীল অংশ মুখ কিংবা ত্বকের ওপর। কিছু কিছু সময় মুখ থেকে পাতলা খোসার মতো চামড়াও ওঠে, যা বেশ অস্বস্তিকর। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এটি একটি সাধারণ সমস্যা হলেও অবহেলার কারণে এটি দীর্ঘমেয়াদী চর্মরোগে রূপ নিতে পারে। এ ধরনের সমস্যা হলে সতর্ক হতে হবে। 

কেন এ সমস্যা হয়?
​বিশেষজ্ঞদের মতে, ঋতু পরিবর্তনের সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ আকস্মিকভাবে কমে যায়। ফলে আমাদের ত্বকের উপরিভাগ থেকে পানি দ্রুত শুকিয়ে যায় এবং ত্বকের কোষগুলো প্রাণহীন হয়ে পড়ে। মৃত কোষগুলোই যখন আলগা হয়ে যায়, তখন তা খোসার মতো দেখতে লাগে। এ ছাড়া অপর্যাপ্ত পানি পান এবং ভুল প্রসাধনীর ব্যবহার সমস্যা আরও বাড়িয়ে তোলে। তবে ঠিকভাবে যত্ন নিলে এ সমস্যা দ্রুত সারিয়ে তোলা সম্ভব।

১. ​আর্দ্রতা রক্ষা: সুস্থ ত্বকের প্রথম শর্ত
ত্বকের চামড়া ওঠার মূল কারণ হলো আর্দ্রতা হারানো। তাই ত্বককে ভেতর ও বাইরে উভয় দিক থেকেই গ্লো রাখা জরুরি। দিনে অন্তত ৮-১০ গ্লাস পানি পানের মাধ্যমে শরীরকে হাইড্রেটেড রাখুন। পাশাপাশি, ত্বকের সুরক্ষাকবচ মেরামত করতে দিনে দু’বার (বিশেষ করে মুখ ধোয়ার পর হালকা ভেজা ত্বকে) সেরামাইড বা হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ ময়েশ্চারাইজার ব্যবহার করুন। এটি আপনার ত্বকের স্বাভাবিক আর্দ্রতা ধরে রেখে খোসা ওঠার সমস্যা দূর করবে।

আরও পড়ুন: ৩ বছর পর প্রাথমিকের প্রথম-দ্বিতীয় শ্রেণিতে পরীক্ষা ফিরছে

২. ত্বকের ঘষাঘষি এড়িয়ে চলুন 
চামড়া উঠছে দেখে অনেকে জোরে ঘষে বা স্ক্রাব করে তা তুলে ফেলতে চান, যা ত্বকের আরও ক্ষতি করে। ​স্ক্রাবিং বন্ধ রাখুন: চামড়া ওঠার সময় কোনো ধরনের এক্সফোলিয়েটর বা দানাযুক্ত স্ক্রাব ব্যবহার করবেন না। ​টেনে তোলা নিষেধ: নখ দিয়ে বা ঘষে চামড়া তোলার চেষ্টা করবেন না; এটি ত্বকের গভীর স্তরের ক্ষতি করে।

​দাগ পড়ার ঝুঁকি: জোর করে চামড়া তুললে সেখানে ক্ষত তৈরি হতে পারে, যা পরে জেদি দাগে পরিণত হয়। ​প্রাকৃতিক প্রক্রিয়া: ত্বককে তার স্বাভাবিক নিয়মে মৃত কোষ ঝরিয়ে দিতে দিন।

৩. রূপচর্চায় প্রাকৃতিক দাওয়াই
​অনেকেই রাসায়নিক প্রসাধনীর চেয়ে প্রাকৃতিক উপাদানে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন। সেক্ষেত্রে অ্যালোভেরা জেল বা শসার রস গালের শুষ্ক স্থানে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেললে দ্রুত উপকার পাওয়া যায়। রাতে ঘুমানোর আগে গ্লিসারিন ও গোলাপজল মিশিয়ে ব্যবহার করাও বেশ কার্যকর। এ ছাড়া রাতে সামান্য নারকেল তেল মাসাজ করা যেতে পারে। এতে ত্বকের লিপিড লেয়ারের ক্ষতি মেরামত হবে।

সতর্কতা: যদি চামড়া ওঠার সাথে খুব বেশি চুলকানি, লালচে ভাব বা জ্বালাপোড়া থাকে, তবে কোনো চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া ভালো। কারণ এটি একজিমা বা অ্যালার্জির লক্ষণও হতে পারে। সূত্র: আনন্দবাজার।

দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9