মাংকিপক্সের ঝুঁকিতে তরুণরা, সচেতন থাকার পরামর্শ

২৮ মে ২০২২, ০৮:৪১ PM
সেমিনারে অতিথিবৃন্দ

সেমিনারে অতিথিবৃন্দ © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. টিটো বলেছেন, মাংকিপক্সের ঝুঁকিতে শিশু ও তরুণরা রয়েছেন। এজন্য সকলকে সচেতন থাকতে হবে।

শনিবার (২৮ মে) ঢাকা মেডিকেল কলেজের ডা. মিলন অডিটোরিয়ামে আয়োজিত এক সেমিনারে সভাপতির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

অধ্যাপক ডা. টিটো বলেন, মাংকিপক্স নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদপ্তর এ বিষয়ে প্রস্তুতি নিয়ে রেখেছে। এছাড়া আমাদের আইইডিসিআর এই ভাইরাস শনাক্তকরণের প্রস্তুতি নিয়ে রেখেছে।

তিনি আরও বলেন, সবাইকে সচেতন থাকতে হবে। কারো দেহে পরীক্ষার মাধ্যমে মাংকিপক্স শনাক্ত হলে চিকিৎসার পাশাপাশি তাকে ৫ থেকে ২১ দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে। যারা ছোটবেলায় পক্সের টিকা নিয়েছেন তাদের খুশি হওয়ার কিছু নেই। টিকা নিলেও মাংকিপক্সে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে।

ট্যাগ: ভাইরাস
চলন্ত ট্রেনের এসির যন্ত্রাংশ চুরির চেষ্টা, আটক ২
  • ০১ আগস্ট ২০২৬
ভিনিসিয়ুস জুনিয়রের ব্যক্তিগত শর্তাবলীতে রাজি আর্সেনাল
  • ০১ আগস্ট ২০২৬
চলতি মাসে সরকারি চাকরিজীবীদের দুদফা ৮ দিন ছুটির সুযোগ
  • ০১ আগস্ট ২০২৬
ঢাবি ক্যাম্পাসের জুলাই-গ্রাফিতি পুনর্লিখন শুরু আজ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপির স্থায়ী কমিটির বৈঠক আজ, আলোচনায় রাষ্ট্রপতি পদ
  • ০১ আগস্ট ২০২৬
বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা
  • ০১ আগস্ট ২০২৬