দেশে করোনা এখন নিয়ন্ত্রণে: স্বাস্থ্যমন্ত্রী

২৬ সেপ্টেম্বর ২০২১, ১১:০৫ PM
স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী © ফাইল ফটো

আমাদের দেশে করোনা সংক্রমণ এখন নিয়ন্ত্রণে আছে । সংক্রমণ এক সময় ৩৩ শতাংশ থাকলেও বর্তমানে তা সাড়ে চার শতাংশে নেমে এসেছে। শুধু সংক্রমণই নয়, একসময় দৈনিক মৃত্যু ৩০০ জনের কাছাকাছি হলেও বর্তমানে তা ২১ জনে নেমে এসেছে।

রোববার (২৬ সেপ্টেম্বর) দুপুরে ভার্চুয়ালি এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বক্ষণিক নির্দেশনা, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও গণমাধ্যমসহ সবার সম্মিলিত চেষ্টায় করোনা নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ফলে খুলে দেওয়া হয়েছে স্কুল-কলেজ। ব্যবসা-বাণিজ্যের গতি ফিরে এসেছে। প্রায় স্বাভাবিক হয়ে এসেছে জীবনযাত্রা। করোনা নিয়ন্ত্রণের অন্যতম আরও একটি কারণ হচ্ছে টিকা।

চলতি বছরের ২৭ জানুয়ারি দেশে করোনা টিকাদান কর্মসূচি শুরু হয় উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের সিরাম ইনস্টিটিউট উৎপাদিত অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা প্রদানের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

ভাইরাল ভিডিও থেকে অভিবাসী সংকট—সোশ্যাল মিডিয়া কীভাবে নাড়িয়ে…
  • ০২ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী চূড়ান্তের দায়িত্ব প্রধানমন্ত্র…
  • ০২ আগস্ট ২০২৬
প্রাইজবন্ডের ১২৪তম ড্র আজ, প্রথম পুরস্কার ৬ লাখ টাকা
  • ০২ আগস্ট ২০২৬
রোনালদোর অর্থের পাহাড়, মেসির স্মার্ট ব্যবসা—আয়ের লড়াইয়ে কে …
  • ০২ আগস্ট ২০২৬
জেলের জালে ২৬ কেজির বিরল ‘গ্রুপার ফিশ’, ৩৫ হাজার টাকায় বিক্…
  • ০২ আগস্ট ২০২৬
দুপুরের মধ্যে দেশের ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ০২ আগস্ট ২০২৬