করোনায় প্রাণ গেল প্রাথমিকের প্রধান শিক্ষকের

০৭ জুন ২০২১, ১২:৫৪ PM
সেলিনা আক্তার

সেলিনা আক্তার © সংগৃহীত

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক প্রধান শিক্ষকের মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা আক্তার (৫০)। রবিবার রাতে রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মারা যাওয়া সেলিনা আক্তার ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের তারাপুর ইদ্রিছ মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন। তিনি এক ছেলে ও এক মেয়ের মা। এর আগে তিনি কসবা পৌর শহরের বগাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন। সেলিনা আক্তারের স্বামী মো. বদিউল আলম সরকার কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার বাসিন্দা। 

আরো পড়ুন করোনায় মৃত্যু কমলেও শনাক্তের সংখ্যা এখনো উর্ধ্বমুখী

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সেলিনার বড় ভাই কসবা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আনিছুল হক ভূঁইয়া। তিনি বলেন, আমাদের ভাইবোনদের মধ্যে সবার ছোট সেলিনা। সে এভাবে আমাদের ছেড়ে চলে যাবে কখনো ভাবতে পারিনি। সেলিনা ক্যানসারে ভুগছিল। সম্প্রতি আবার করোনায় আক্রান্ত হয়েছিল।

জানা গেছে, সোমবার পৌর ঈদগাহ মাঠে প্রথম জানাজা ও স্বামীর বাড়ি ব্রাহ্মণপাড়ায় দ্বিতীয় জানাজা শেষে সেখানে পারিবারিক কবরস্থানে সেলিনা আক্তারকে দাফন করা হবে।

বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান ছিল সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অং…
  • ০২ আগস্ট ২০২৬