যুবলীগের চার নেতা গ্রেপ্তার

২৬ জানুয়ারি ২০২৬, ০১:৩১ AM
গ্রেপ্তার করা যুবলীগের চার নেতা

গ্রেপ্তার করা যুবলীগের চার নেতা © টিডিসি ফটো

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিস্ফোরক ও দ্রুত বিচার আইনের মামলায় যুবলীগের চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৫ জানুয়ারি) উপজেলার পাহাড়িয়াকান্দি ইউনিয়নের জয়কালীপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন – ওই গ্রামের বাসিন্দা নান্নু মিয়ার ছেলে সাইফুল ইসলাম (৩৫), আব্দুস সালামের ছেলে মো. শাকিরুজ্জামান ওরফে শাকির (৩৫), মৃত আব্দুল খালেকের ছেলে নাজিম উদ্দিন (৩৫) এবং মৃত আব্দুল মতিনের ছেলে খাইরুল ইসলাম (৩২)। তাদের মধ্যে সাইফুল পাহাড়িয়াকান্দি ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি ও বাকীরা সদস্য পদে রয়েছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসিন। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বিঘ্ন (দ্রুত বিচার) ও বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।

 তিনি আরও বলেন – অপরাধীদের ধরতে বাঞ্ছারামপুর থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

গভীর রাতে ঢাবিতে বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন থেকে ছাত্রলীগ…
  • ২৩ অক্টোবর ২০২৬
নিরাপত্তা ত্রুটিতে লাখ লাখ সাইবার হামলার চেষ্টা, অনলাইন সেব…
  • ২৩ অক্টোবর ২০২৬
‘আপনি বিরাট আওয়ামী লীগ ছিলেন’—ওসির ওপর ক্ষোভ ঝাড়লেন রুমিন ফ…
  • ২৩ অক্টোবর ২০২৬
সব চেষ্টা ব্যর্থ, না ফেরার দেশে রাবি শিক্ষার্থী চেসি ত্রিপু…
  • ২৩ অক্টোবর ২০২৬
আওয়ামী লীগ নেতার ভবনে এনসিপির কার্যালয়, উদ্বোধনে মাহমুদা মি…
  • ২২ অক্টোবর ২০২৬
সৌদি আরবে হামলায় আহত ২ বাংলাদেশি, ১৩৫ ফ্লাইট বাতিলে দুর্ভোগ…
  • ২২ অক্টোবর ২০২৬