পাম্পে পিটুনিতে যুবক নিহতের জেরে ৩ বাসে অগ্নিসংযোগ ও ভাঙচুর

০৮ মার্চ ২০২৬, ০৬:১৮ AM
বাসে আগুন ও ভাঙচুর

বাসে আগুন ও ভাঙচুর © সংগৃহীত

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় একটি পেট্রলপাম্পে তেল নিতে গিয়ে কর্মচারীদের পিটুনিতে নিরব আহমেদ (২৫) নামে এক যুবক নিহতের ঘটনা ঘটেছে। 

শনিবার (৭ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে তাজ ফিলিং স্টেশনে এই নৃশংস ঘটনা ঘটে। এই হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা পাম্পে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেয় এবং ব্যাপক ভাঙচুর চালায়।

নিহত নিরব আহমেদ কালীগঞ্জ উপজেলার বারোবাজার বাদুরগাছি গ্রামের আলিমুর বিশ্বাসের ছেলে। পুলিশ ও র‍্যাব এই ঘটনায় জড়িত সন্দেহে পাম্পের তিন কর্মচারীকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে নিরব হোসেন বোতলে করে পেট্রল নিতে তাজ ফিলিং স্টেশনে যান। শুরুতে পাম্পের কর্মচারীরা বোতলে তেল দিতে অস্বীকৃতি জানান। এর কিছুক্ষণ পর নিরব আবারও সেখানে গিয়ে দেখেন অন্য এক ব্যক্তিকে বোতলে তেল দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সঙ্গে তাঁর বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কর্মচারীরা লাঠিসোঁটা নিয়ে নিরবের ওপর ঝাঁপিয়ে পড়ে এবং তাঁকে পিটিয়ে গুরুতর জখম করে।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিরবকে মৃত ঘোষণা করেন। নিহতের খালাতো ভাই সোহেল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমার ভাই অত্যন্ত সাধাসিধে মানুষ ছিলেন। সামান্য কথা কাটাকাটির জেরে পাম্পের কর্মীরা সন্ত্রাসী কায়দায় পিটিয়ে তাঁকে খুন করেছে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার চাই।’

যুবক নিহতের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোক ও বিক্ষুব্ধ জনতা টার্মিনাল এলাকায় জড়ো হয়ে পাম্পে হামলা চালায়। এ সময় পাম্প চত্বরে দাঁড়িয়ে থাকা তিনটি বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্তমানে পাম্প এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ঝিনাইদহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তেল নিতে গিয়ে বাকবিতণ্ডার জেরে পাম্পের কর্মীদের পিটুনিতে ওই যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চান্দের গাড়ি ও মালবাহী ভ্যানের সংঘর্ষ নিহত ১, আহত ৮
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুচ্ছ ভর্তিতে থাকছে ২০ বিশ্ববিদ্যালয়, পরীক্ষার বিষয়ে সিদ্ধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ আরেক প্রণালির দখল নিচ্ছে হুতিরা, তেলের দামে বড়…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দেশের ৬৪ জেলায় বিনামূল্যে এআই বিষয়ে প্রশিক্ষণ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রামে ৮ তলা ভবনজুড়ে অবৈধ ক্যাসিনো, ৫ দেশের ৬৩ বিদেশি ন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9