মহিলাদের প্রচারে বাঁধা, সংঘর্ষে জামায়াতের ৬ কর্মী আহত

২৬ জানুয়ারি ২০২৬, ০১:২৬ AM
সংঘর্ষে আহত

সংঘর্ষে আহত © সংগৃহীত

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে দাঁড়িপাল্লার সমর্থনে মহিলা জামায়াতের প্রচারে বাঁধা দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তত ছয় জামায়াত কর্মী আহত হয়েছে। রাতেই তাদেরকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর  হাসপাতালে ভর্তি করা হয়।

একজনের অবস্থা আশঙ্কাজনক বলে দাবি করছেন লক্ষ্মীপুর-২ আসনের জামায়াতের প্রার্থী মাস্টার রুহুল আমিন ভূঁইয়া। রাতে হাসপাতালে আহতদের দেখতে গিয়ে এমন অভিযোগ করেন তিনি। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বশিকপুরের পোদ্দার বাজারে বিক্ষোভ করে কয়েকশ জামায়াতের কর্মী সমর্থক।

অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লার প্রচারের অংশ হিসেবে মহিলা জামায়াত কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোট প্রার্থনা করেন। এ সময় স্থানীয় আলাউদ্দিন আলম নামের বিএনপির কর্মী তাদের বাধা দেয় এবং অশ্রাব্য  ভাষায় গালমন্দ করে।  পরে খবর পেয়ে জামায়ত কর্মীরা ঘটনাস্থলে গিয়ে জানতে চাইলে তাদের উপরে হামলা চালায় বিএনপি নেতা কর্মীরা।

কুয়েটের ভর্তি আবেদন শুরু আজ, শিথিল হয়েছে শর্ত
  • ১০ নভেম্বর ২০২৬
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব দাউদ মিয়া
  • ১০ নভেম্বর ২০২৬
ফতুল্লায় মাদ্রাসায় আগুনে অসুস্থ শিক্ষার্থী বেড়ে ৬৩, আশঙ্কাজ…
  • ১০ নভেম্বর ২০২৬
চাঁদপুরে কিশোর গ্যাং সদস্যসহ ২৮ জন গ্রেপ্তার
  • ১০ নভেম্বর ২০২৬
১১০ বছরে ‘উত্তরের অক্সফোর্ড’ কারমাইকেল কলেজ
  • ১০ নভেম্বর ২০২৬
বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950