করোনায় এক মেডিকেলেই ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু

০৪ জুন ২০২১, ১১:২০ AM
করোনায় মৃত্যু

করোনায় মৃত্যু © ফাইল ছবি

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ও উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ১৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১০ জন করোনায় আক্রান্ত ছিলেন। করোনায় উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে বাকি ৬ জনের। রামেক হাসপাতালে একদিনে করোনায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

বৃহস্পতিবার (৩ জুন) সকাল ১০টা থেকে শুক্রবার (৪ জুন) সকাল ১০টা পর্যন্ত হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্র (আইসিইউ) ও করোনা ইউনিটে চিকিৎসধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস।

ডা. সাইফুল ফেরদৌস জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিল পাঁচজন, ২৫ নম্বর ওয়ার্ডে তিনজন, ২২ নম্বর ওয়ার্ডে দুজন, ৩ নম্বর ওয়ার্ডে তিনজন, ২৯ নম্বর ওয়ার্ডে দুজন ও ৩৯ নম্বর ওয়ার্ডে ভর্তি ছিল একজন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৬ জনের মধ্যে ৯ জনই করোনার নতুন হটস্পট চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। এ ছাড়া রাজশাহীর ৬ জন ও নওগাঁর একজন মারা গেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে শিবির-ছাত্রদলের হাতাহাতি
  • ০২ আগস্ট ২০২৬
বাংলাদেশ বিমান বাহিনীতে বেসামরিক ৩৪২ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি…
  • ০২ আগস্ট ২০২৬
রাত ১২টায় শেষ হচ্ছে ‘রোবোফিশন ১.০’-এর নিবন্ধন
  • ০২ আগস্ট ২০২৬
প্রেসিডেন্টস চ্যালেঞ্জ কাপে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিল…
  • ০২ আগস্ট ২০২৬
বিক্রয় ও মুনাফায় বিশেষ অবদানের স্বীকৃতিতে কর্মকর্তাদের পুরস…
  • ০২ আগস্ট ২০২৬
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আকিকুর রহমান আর নেই
  • ০২ আগস্ট ২০২৬