ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১১ জনের মৃত্যু

০২ অক্টোবর ২০২৩, ০৭:৩৮ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫০ PM
হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে

হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা চলছে © ফাইল ফটো

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭ জনে। 

এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে আরও ২৫৯৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৭ জন আর ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৯৮৯ জন।

সোমবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৯ হাজার ২৮৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ৩ হাজার ১২০ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৬ হাজার ১৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

ট্যাগ: ডেঙ্গু
২৪ ঘণ্টায় সেউটায় প্রবেশ করল ৬০ হাজার অভিবাসী, সেনা মোতায়েন …
  • ৩১ জুলাই ২০২৬
প্রক্সি পরীক্ষার চক্র: সুপারিশপ্রাপ্ত বিসিএস ক্যাডার ও ২ সর…
  • ৩১ জুলাই ২০২৬
ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে প্রভাষক-সহকা…
  • ৩১ জুলাই ২০২৬
গাজী সালাউদ্দিন তানভীরকে ফের অব্যাহতি দিল এনসিপি
  • ৩১ জুলাই ২০২৬
২০৩০ বিশ্বকাপে ৬৪ দল খেলানোর সম্ভাবনা যাচাইয়ে ফিফা
  • ৩১ জুলাই ২০২৬
হবিগঞ্জে স্পিরিট ও চোলাই মদ পানে ৪ জনের মৃত্যু
  • ৩১ জুলাই ২০২৬