ঈদে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

১৪ মে ২০২৬, ০৫:২১ PM
৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

৭ দিনের সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় © ফাইল ফটো

পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষ্যে সরকারি চাকরিজীবীদের জন্য সাত দিনের ছুটির ঘোষণা দিয়েছে সরকার। সে অনুযায়ী আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসগুলো বন্ধ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। বৃহস্পতিবার (১৪ মে) মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জান্নাতুল ফেরদৌস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে ২৩ মে শনিবার ও ২৪ মে রোববার দেশের সব সরকারি অফিস খোলা থাকবে। তবে ছুটির আওতার বাইরে থাকবে জরুরি পরিষেবা। 

এর মধ্যে বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে। চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ছুটির নিয়মের বাইরে থাকবে।

আরও পড়ুন: আগামী বছরের ৬ জুন থেকে ২০২৭ সালের এইচএসসি পরীক্ষা শুরু

ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। বিচারিক আদালতের কার্যক্রম নিয়ে সুপ্রিম কোর্ট থেকে আলাদা নির্দেশনা দেওয়া হবে বলে জানানো হয়েছে। বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। 

রাষ্ট্রীয় নির্দেশনায় এ প্রজ্ঞাপন সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে পাঠানো হয়েছে। ছুটির ঘোষণার ফলে ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক, রেল ও নৌপথে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রস্তুতি জোরদার করতে শুরু করেছে। এবার দীর্ঘ ছুটির কারণে ঘরমুখী মানুষের যাত্রায় বাড়তি চাপ পড়ার সম্ভাবনা আছে। এট সামলাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬