ঈদে স্কুল-কলেজের ছুটি ১৬, মাদরাসায় ২১ দিন, শুরু-শেষ কবে

০৮ মে ২০২৬, ০২:০৩ PM , আপডেট: ০৮ মে ২০২৬, ০২:০৮ PM
শিক্ষার্থীরা

শিক্ষার্থীরা © সংগৃহীত

আসন্ন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশের আনন্দকে বাড়িয়ে দিতে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে লম্বা ছুটির ঘোষণা করা হয়েছে। ঈদ উপলক্ষে স্কুল-কলেজের শিক্ষার্থীরা টানা ১৬ দিন এবং মাদরাসার শিক্ষার্থীরা ২১ দিনের ছুটি পেতে যাচ্ছেন। যদিও সাধারণ সরকারি ছুটি ৭ দিন নির্ধারিত হয়েছে। তবে পূর্বনির্ধারিত শিক্ষাপঞ্জি অনুযায়ী স্কুল, কলেজ ও মাদরাসাগুলোতে এই দীর্ঘ ছুটির সূচি অপরিবর্তিত থাকছে।

২০২৬ সালের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি থেকে জানা গেছে, সাপ্তাহিক ছুটি, গ্রীষ্মকালীন অবকাশ ও আসন্ন ঈদুল আজহা উপলক্ষে টানা ১৬ দিনের ছুটি থাকছে স্কুল ও কলেজে। আর ২১ দিনের ছুটি থাকছে মাদরাসায়। 

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক বিদ্যালয়, নিম্নমাধ্যমিক ও মাধ্যমিকে গ্রীষ্মকালীন অবকাশ ও ঈদের ছুটি শুরু হচ্ছে আগামী ২৪ মে (রবিবার) থেকে, যা ৪ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত চলবে। এই ছুটির আগে ও পরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় শিক্ষার্থীরা সব মিলিয়ে টানা ১৬ দিনের ছুটি ভোগ করবে। একইভাবে কলেজেও ১২ দিনের নির্ধারিত ছুটির সাথে সাপ্তাহিক ছুটি যুক্ত হয়ে মোট ১৬ দিনের বিরতি থাকছে।

মাদরাসার ক্ষেত্রে এই ছুটির পরিধি আরও দীর্ঘ। সেখানে ২৪ মে থেকে শুরু হওয়া ছুটি চলবে ১১ জুন পর্যন্ত। ছুটির শুরুর আগের দুদিন সাপ্তাহিক ছুটি হওয়ায় মাদরাসায় টানা ২১ দিনের ছুটি থাকছে।

উল্লেখ্য যে, সরকার এবারের ঈদুল আজহার সাধারণ ছুটি ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত নির্ধারণ করেছে। গত বৃহস্পতিবার (৭ মে) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই ঘোষণা আসে। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘২৩ মে (শনিবার) সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে।’ অর্থাৎ একটি সাপ্তাহিক ছুটির দিনে (২৩ মে) সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অফিস করতে হবে। তবে মন্ত্রিপরিষদের এই ঘোষণার ফলে শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত ১৬ ও ২১ দিনের দীর্ঘ ছুটিতে কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের ষষ্ঠ চা…
  • ১৪ নভেম্বর ২০২৬
স্বঘোষিত ‘নন-পলাতক’ আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দীন গ্রেপ্…
  • ১৪ নভেম্বর ২০২৬
যশোরে আওয়ামী লীগের নেতা আটক
  • ১৪ নভেম্বর ২০২৬
সাভার ক্যান্টনমেন্ট মর্নিং গ্লোরি স্কুলে শিক্ষকসহ বিভিন্ন প…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফের আর্জেন্টিনায় খেলবেন মেসি, সূচি চূড়ান্ত
  • ১৪ নভেম্বর ২০২৬
সাংবাদিকের বাড়ির সামনে কাফনের কাপড়, চিরকুটে হুমকি—‘ভালো হয়ে…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950