২৫ দিনের ছুটিতে যাচ্ছে জাবি

১২ মে ২০২৬, ১১:৪৮ AM
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

‎পবিত্র ঈদ-উল-আজহা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) টানা ২৫ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আগামী ২১ মে থেকে এ ছুটি শুরু হবে।

‎মঙ্গলবার (১২ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২১ মে থেকে ১৪ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস বন্ধ থাকবে। এছাড়া ২৪ মে থেকে ৮ জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের অফিসসমূহে ১৬ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। 

আরও পড়ুন: অ্যালামনাইদের বিশ্ববিদ্যালয়ের গবেষণা-উন্নয়নে সম্পৃক্ত করার উদ্যোগ নিতে হবে: প্রধানমন্ত্রী

এতে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। ‎বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ছুটিকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরগুলো প্রয়োজন অনুযায়ী সীমিত পরিসরে কার্যক্রম পরিচালনা করতে পারবে।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬