জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তার স্বামীর আয়কর নথি জব্দের নির্দেশ

০৭ মে ২০২৬, ০২:১২ PM
জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলাম

জাবির সাবেক উপাচার্য ফারজানা ইসলাম © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম ও তাঁর স্বামী মো. আখতার হোসেনের আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৭মে) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতের বিচারক সাব্বির ফয়েজ এ আদেশ দেন। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ দেন। দুদকের পক্ষে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ও সহকারী পরিচালক খোরশেদ আলম। 

দুদকের আবেদনে বলা হয়, ফারজানা ইসলামের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি এবং তার স্বামী, ছেলে ও তৃতীয় পক্ষের মাধ্যমে লাখ লাখ টাকার নিয়োগ বাণিজ্যের অভিযোগ অনুসন্ধান করা হচ্ছে। এ বিষয়ে দুদকের উপসহকারী পরিচালক জাকির হোসেনকে সদস্য এবং একজন কর্মকর্তার নেতৃত্বে দুই সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

দুদকের আবেদনে আরও বলা হয়, অভিযোগসংশ্লিষ্ট ব্যক্তি ফারজানা ইসলাম ও তাঁর স্বামী মো. আখতার হোসেন বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ গোপন করতে পারেন বলে আশঙ্কা রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের আয়কর নথির স্থায়ী অংশ, বিবিধ অংশসহ সংশ্লিষ্ট সব রেকর্ড ও তথ্যের সত্যায়িত অনুলিপি সংগ্রহ এবং প্রয়োজনে জব্দ করা প্রয়োজন বলে উল্লেখ করা হয়।

আধুনিক ও নান্দনিক রূপ পেল ডাকসু সংগ্রহশালা
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
আদানির বিদ্যুৎ নিয়ে সুখবর মিলল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে যা‌চ্ছেন প্রধানমন্ত্রী
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাগেরহাটে নিজ ঘরের আড়ায় ঝুলছিল ভ্যানচালকের মরদেহ
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
১৮ জোড়া ট্রেন বন্ধ, লাকসামে পড়ে থেকে নষ্ট হচ্ছে কোটি কোটি ট…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9