যেভাবে টানা ১০ ছুটি পাবেন সরকারি চাকরিজীবীরা

২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৫ PM , আপডেট: ২৮ এপ্রিল ২০২৬, ০৩:১৬ PM
টানা ১০ ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের

টানা ১০ ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের © ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি চাকরিজীবীরা টানা ছুটি পেতে যাচ্ছেন। চলতি বছরের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত ঈদের ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে দুই দিন ছুটি নিতে পারলে টানা ১০ দিন ছুটি কাটানোর সুযোগ মিলবে। এর আগে ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি।

জানা গেছে, এর মধ্যে ২৬ ও ৩১ মে নির্বাহী আদেশে ছুটি থাকবে। পাশাপাশি ২২ ও ২৩ মে (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি থাকায়, মাঝের কোনো দিন সমন্বয় করা হলে ছুটির মেয়াদ আরও বাড়তে পারে। প্রয়োজনে কোনো একটি শনিবার অফিস খোলা রেখে সাপ্তাহিক ছুটিকে ঈদের ছুটির সঙ্গে যুক্ত করা হতে পারে, ফলে ছুটি একদিন বাড়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে আমিরাতের জ্যোতির্বিজ্ঞানীদের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে এবং পরদিন ২৭ মে সেখানে ঈদুল আজহা উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

সাধারণত মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপিত হয়।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬