এমপিদের দাওয়াত চিফ হুইপের, মেন্যু জানতে চাইলে বললেন, ‘৩ তিমি আনা হয়েছে, আসছে ২ হাঙর’

১০ এপ্রিল ২০২৬, ১২:২৪ PM , আপডেট: ১০ এপ্রিল ২০২৬, ০১:০১ PM
চিফ হুইপ নূরুল ইসলাম

চিফ হুইপ নূরুল ইসলাম © ভিডিও থেকে নেওয়া

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালীন বৈঠকের বিরতিতে দুপুর ১১টা ৫৩ মিনিটে সংসদ সদস্যদের জন্য মধ্যাহ্নভোজের দাওয়াত দেন চিফ হুইপ ও বরগুনা-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম। এসময় সংসদ সদস্যরা আপ্যায়নের মেন্যু জানতে চাইলে মজার ছলে তিনি ‘তিমি ও হাঙর’ পরিবেশনের কথা বললে অধিবেশনে হাসির রোল পড়ে।

আজ শুক্রবার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের কার্যক্রম চলছিল। মধ্যাহ্নভোজের জন্য বিরতি দেওয়ার আগে চিফ হুইপ সকল সংসদ সদস্যকে একসাথে নামাজ আদায় ও আপ্যায়নে অংশ নেওয়ার এই আমন্ত্রণ জানান।

সংসদ সদস্যদের উদ্দেশ্য করে চিফ হুইপ বলেন, ‘আপনারা সবাই অবগত আছেন যে জুমার নামাজের পর আমাদের একটু মধ্যাহ্নভোজের ব্যবস্থা আছে। যেহেতু আমরা বিকেলে আবারও সেশন করব, তাই সবাইকে সংসদ সদস্য ভবনে (এলডি হল) দাওয়াত করছি। নামাজের পর আমরা সবাই সেখানে যাব ইনশাআল্লাহ।’ এসময় তিনি স্পিকারকেও বিশেষভাবে এই মধ্যাহ্নভোজে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানান।

দাওয়াতের এক পর্যায়ে আপ্যায়নের তালিকায় কী থাকছে, এমন প্রশ্নের জবাবে রসিকতা করে চিফ হুইপ বলেন, ‘ভাই আপ্যায়নে সবই হয়। সদস্যবৃন্দ, আপনাদের জন্য সাগর থেকে তিনটি তিমি মাছ নিয়ে এসেছি এবং আরও দুটি হাঙর আসতেছে ইনশাআল্লাহ।’ তার এই সরস মন্তব্যে উপস্থিত সংসদ সদস্যদের মধ্যে হাসির রোল পড়ে।

সকালের মধ্যেই ১৭ জেলায় ঝড়ের আশঙ্কা, ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
  • ৩০ আগস্ট ২০২৬
মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের নেতৃত্বে ওবায়দুর-জিসান
  • ৩০ আগস্ট ২০২৬
জবিতে কুরআন শিক্ষা কোর্স চালু করল ইসলামী ছাত্র আন্দোলন
  • ৩০ আগস্ট ২০২৬
নওগাঁয় সেই ১২ বছরের ছাত্রীর বাল্যবিয়ে বন্ধ, ৩ জনের কারাদণ্ড
  • ৩০ আগস্ট ২০২৬
‎জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু জব ফেয়ার ১১ সেপ্টেম্বর
  • ৩০ আগস্ট ২০২৬
ইউএপিতে আইসিপিসি-জেআরসি আন্তঃকলেজ ও ইন্ট্রা-ইউএপি প্রোগ্রাম…
  • ২৯ আগস্ট ২০২৬