সংসদে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন বরাদ্দ চান শিক্ষামন্ত্রী

০৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৮ PM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ০৬:৪২ PM
সংসদ ও শিক্ষামন্ত্রী

সংসদ ও শিক্ষামন্ত্রী © ফাইল ছবি

জাতীয় সংসদের ভিজিটর গ্যালারিতে শিক্ষার্থীদের জন্য ১৫০ আসন স্থায়ীভাবে বরাদ্দ চেয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। সম্প্রতি এ আসন বরাদ্দ চেয়েছে স্পিকার বরাবর চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ‘গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জাতীয় সংসদ জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতিফলন এবং রাষ্ট্র পরিচালনার সর্বোচ্চ আইন প্রণয়নকারী প্রতিষ্ঠান। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে সংসদীয় গণতন্ত্রের চর্চা, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় নীতি-নির্ধারণী কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা অত্যন্ত জরুরি। পাঠ্যপুস্তকের তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি সংসদের কার্যক্রম প্রত্যক্ষভাবে অবলোকনের সুযোগ তাদের দেশপ্রেম এবং নাগরিক দায়িত্ববোধ জাগ্রত করার ক্ষেত্রে একটি চমৎকার শিখন অভিজ্ঞতা হতে পারে।’

শিক্ষামন্ত্রী চিঠিতে বলেন, ‘বর্তমানে জাতীয় সংসদের দর্শনার্থী গ্যালারিতে মোট ৪৪৮টি আসন রয়েছে। এর মধ্যে ৫০টি আসন অনূর্ধ্ব ১২ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য নির্ধারিত। বাকি ৩৯৮টি আসনের মধ্যে ১০০টি আসন শিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা হলে সারা বাংলাদেশের শিক্ষার্থীদেরকে শিক্ষা সফরের মত করে সংসদের কার্যক্রমের সাথে পরিচিতি করানো যাবে। এর ফলে শিক্ষার্থীরা আমাদের দেশের রাষ্ট্রব্যবস্থা ও গণতান্ত্রিক চর্চা ও মূল্যবোধ সম্পর্কে সম্যক ধারণা পাবে। রাষ্ট্রব্যবস্থা ও গণতন্ত্রের চর্চা সম্পর্কে নতুন প্রজন্মকে বাস্তব জ্ঞান প্রদানের লক্ষ্যে মোট ১৫০টি দর্শনার্থী আসন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য স্থায়ীভাবে সংরক্ষিত রাখা অত্যন্ত ফলপ্রসূ হবে বলে আমরা বিশ্বাস করি।’

চিঠিতে আগামী প্রজন্মের ভবিষ্যৎ বিবেচনা করে এবং সংসদীয় গণতন্ত্রকে আরও জনমুখী ও শিক্ষার্থীবান্ধব করতে এই যুগোপযোগী প্রস্তাবটি সদয় বিবেচনা করার জন্য অনুরোধ করা হয়।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬