ঢাবি রোকেয়া হলের ভিপি প্রার্থী ও এনসিপি নেত্রী রাফিয়া রাফি আর নেই 

০৯ এপ্রিল ২০২৬, ১১:০৪ AM , আপডেট: ০৯ এপ্রিল ২০২৬, ১১:৩৮ AM
রাফিয়া সুলতানা রাফি

রাফিয়া সুলতানা রাফি © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা রাফি আর নেই। বুধবার (৮ এপ্রিল রাতে) তিনি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাফিয়া ২০১৯ সালে ঢাবির রোকেয়া হল সংসদের নির্বাচনে প্রার্থী ছিলেন।

আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাফিয়া রাফির মৃত্যুর বিয়ষটি নিশ্চিত করে শোক বার্তা দিয়েছে এনসিপি। ২০১৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল ছাত্র সংসদ নির্বাচনে নুর-রাশেদ-ফারুক পরিষদে রোকেয়া হল সংসদের সহ-সভাপতি (ভিপি) পদে প্রার্থী হন। তিনি ২০২৪ সালের ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার গণঅভ্যুত্থানেও সক্রিয় ছিলেন।

পরবর্তীতে তিনি এনসিপির রাজনীতিতে সক্রিয় হন। তার দুই শিশু সন্তান রয়েছে বলে জানা গেছে। রাফিয়া রাফির স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (৯ এপ্রিল) বাদ আসর বগুড়ার গাবতলীর আটবাড়িয়া পীরগাছায় তার বাবার বাড়িতে জানাজার নামাজ হবে।

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে ডাকসু নির্বাচন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের সহযোদ্ধা, গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহবায়ক, রাফিয়া সুলতানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাস নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কি আজই?

বগুড়া এনসিপির শোক বার্তায় বলা হয়েছে, বুধবার ভোর ৩টার ইন্তেকাল করেছেন রাফিয়া সুলতানা রাফি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন, এনসিপির জেলায় আহবায়ক এম এস এ মাহমুদ এবং সদস্য সচিব সুলতান মাহমুদ। তার বয়স হয়েছিল ৩২ বছর। তিনি রাত ১০টার সময় অসুস্থ অনুভব করলে তাকে ঢাকা পপুলার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়। রাত ৩টার দিকে তিনি ইন্তেকাল করেন। তার স্বামী ও দুই মেয়ে রয়েছে। এনসিপির বগুড়া জেলা কার্যালয়ে বাদ এশা মরহুমার জন্য দোয়ার আয়োজন করা হবে।

পিক্সেল ব্যবহারকারীদের বড় সুখবর দিল গুগল
  • ১৩ আগস্ট ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ইবনে সিনা, আবেদন ২০ আগস্ট পর্যন্ত
  • ১৩ আগস্ট ২০২৬
অস্ট্রেলিয়ায় অবিশ্বাস্য কীর্তি গড়লেন হাসান মাহমুদ
  • ১৩ আগস্ট ২০২৬
মন্ত্রিত্ব ও দলীয় পদ ছাড়লেন মির্জা ফখরুল ইসলাম
  • ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল
  • ১৩ আগস্ট ২০২৬
সৌদি–তুরস্ক–পাকিস্তানের ‘ইসলামিক নেটো’: বদলে যাচ্ছে মধ্যপ্র…
  • ১৩ আগস্ট ২০২৬