বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ: সরোয়ার তুষার

০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ PM
এনসিপি নেতা সরওয়ার তুষার

এনসিপি নেতা সরওয়ার তুষার © টিডিসি ফটো

আওয়ামী লীগ একটি সফল বিএনপি, আর বিএনপি একটি ব্যর্থ আওয়ামী লীগ উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সরওয়ার তুষার বলেছেন, বিএনপি ক্ষমতা কুক্ষিগত করতে চেয়েছে, কিন্তু পারেনি। আওয়ামী লীগ সেই পথেই হেঁটে ২০০৮ সালে ক্ষমতায় এসে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল করে এবং ১৭ বছরের শাসন কায়েম করে। এই ‘সফল বিএনপি’র পরিণতি ভালো হয়নি এটা বিএনপিকে মনে রাখতে হবে।

আজ বুধবার (৮ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে 'অধ্যাদেশ বাতিল এবং গণভোট অস্বীকারের রাজনীতি: সংসদীয় স্বৈরতন্ত্রের যুগে বাংলাদেশ' শীর্ষক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগ কীভাবে ‘দানবীয় ফ্যাসিবাদী শক্তি’ হয়ে উঠেছে, তা নিয়ে দীর্ঘদিন আলোচনা হয়েছে। কিন্তু আমরা একটা কথা বলি না আওয়ামী লীগকে আওয়ামী লীগ বানিয়েছে আসলে বিএনপি। এটা স্পষ্টভাবে বলতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি ১৯৯৬ ও ২০০৬ সালে যে পথ দেখিয়েছিল, আওয়ামী লীগ সেই পথ অনুসরণ করে সফল হয়েছে। ১৯৯৬ সালে দলীয় সরকারের অধীনে নির্বাচন করে বিএনপি ১২ দিনও টিকতে পারেনি। ২০০৬ সালে বিচারপতির বয়স বাড়িয়ে তত্ত্বাবধায়ক সরকারকে প্রভাবিত করার চেষ্টা করে সংকট তৈরি করে।

এনসিপি নেতা বলেন, আরেকজন বলেন, আমি সংসদ নেতার পক্ষে বলবো, এরপর সংসদ নেতা বলতে বলতে বলবেন এইরকম একটি পার্লামেন্টারি ডেমোক্রেসি বিএনপি আমাদের উপহার দিচ্ছে। এজন্য আমরা বিএনপিকে ধন্যবাদ জানাই।

অধ্যাদেশ বাতিলের পেছনে মূল উদ্দেশ্য ২০৩০ সালের নির্বাচন দাবি করে তিনি বলেন, ক্ষমতা হস্তান্তরের সময় আবার বড় ধরনের সংকট তৈরির পরিকল্পনা করছে বিএনপি, এজন্য তারা এখন থেকেই পথ পরিষ্কার করছে। বাংলাদেশের রাজনৈতিক সংস্কারের প্রায় ৪০ শতাংশ ইতিমধ্যে ধ্বংস হয়ে গেছে বিএনপির কারণে।

গণভোট ও জুলাই সনদ প্রসঙ্গে তিনি বলেন, গণভোট বাস্তবায়ন করা হলে জুলাই সনদ স্বয়ংক্রিয়ভাবে বাস্তবায়িত হবে। কিন্তু বিএনপি গণভোট বাস্তবায়ন করতে চায় না। গণভোট অধ্যাদেশ বাতিলের মাধ্যমে আসলে গণভোটকেই বাতিল করা হচ্ছে। বিএনপি একদিকে বলছে জুলাই সনদ বাস্তবায়ন করবে, অন্যদিকে ইতিমধ্যে সেটি লঙ্ঘন শুরু করেছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অ্যাডহোক কমিটির সমালোচনা করে তিনি বলেন, এখানে দলীয় প্রভাবের উদাহরণ তৈরি করা হচ্ছে। স্থায়ী কমিটির নেতাদের সন্তানদের বসানো হচ্ছে, যেন এটি পারিবারিক ক্রিকেট বোর্ডে পরিণত হয়েছে। যদি এটিকে পারিবারিক বোর্ড বানানো হয়, তাহলে অন্যদের সন্তানদেরও সুযোগ দেওয়া উচিত নইলে বৈষম্য তৈরি হবে।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081