সংরক্ষিত নারী আসনে বিএনপির ৩৬টি, জামায়াত-এনসিপি ও স্বতন্ত্র কতটি পেল?

০৬ এপ্রিল ২০২৬, ০২:৪৪ PM
নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ

নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ © সংগৃহীত

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের তফসিল আগামী ৮ এপ্রিল ঘোষণা করা হবে। ভোটগ্রহণ করা হবে আগামী ১২ মে। সোমবার (৬ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ১১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময় কোন রাজনৈতিক দল কয়টি আসন পাবে, সে তথ্য জানানো হয়েছে।

সভা শেষে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এসব তথ্য জানান। তিনি বলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত ১৩টি এবং স্বতন্ত্র একটি। ছয়জন স্বতন্ত্র এমপি একজোট হয়েছেন। বিএনপির সঙ্গে তিন রাজনৈতিক দল আছে। জামায়াতের সঙ্গে আছে দুটি। বাংলাদেশ খেলাফত মজলিস ও রুমিন ফারহানা কোনও জোটে যাবেন না বলে জানিয়েছেন।

আখতার আহমেদ বলেন, শেরপুর-৩ এবং বগুড়া-৬ এই দুই আসনের নির্বাচন আগামী ৯ তারিখ। আমরা গত দুদিন এ দুই জায়গায় সার্বিক পরিস্থিতি পর্যালোচনার জন্য গেছি। স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের সাথেও কথা বলেছি। এখন পর্যন্ত যা দেখেছি বা যতটুকু হচ্ছে, নির্বাচন নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার মতো পরিস্থিতি নেই। 

আরও পড়ুন: সংরক্ষিত নারী আসনের তফসিল ৮ এপ্রিল, নির্বাচনের তারিখ ঘোষণা

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক আছে। বিভিন্ন পর্যায় থেকে যে তথ্য পেয়েছি, সেখানে আমাদের আতঙ্কিত বা চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আছে এবং তারা সার্বিক পরিস্থিতি সব সময় মনিটর করছে। আমরা স্পষ্ট করে বলছি, ১২ ফেব্রুয়ারির নির্বাচনের থেকে এটা কোনও অংশে কম গুরুত্বপূর্ণ না।

এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে কোনও আলোচনা হয়নি। আজকের সভা ছিল সংরক্ষিত নারী আসনের নির্বাচন নিয়ে। স্থানীয় সরকার নির্বাচনের কোনও টাইমলাইনও নেই।

বড় চমক দেখাল ভারতের ‘ককরোচ জনতা পার্টি’, দুইদিনে ফলোয়ার ছাড়…
  • ২১ মে ২০২৬
পাইকারি পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব পিডিবির, ভোক…
  • ২১ মে ২০২৬
দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলো রামিসা
  • ২১ মে ২০২৬
নির্মাণ শ্রমিক কর্তৃক নারী শিক্ষার্থী হেনস্তা, নোবিপ্রবিতে …
  • ২১ মে ২০২৬
পশুর হাটের ইজারা নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষে বন্ধ ইজারা কার…
  • ২১ মে ২০২৬
আফ্রিকায় ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের বৈশ্বিক ঝুঁকি কতখানি?
  • ২১ মে ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
21 June, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081